শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে দিয়ে গেছেন: দুদু

রংপুর প্রতিনিধি

বিএনপি ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রংপুর মেডিকেল পূর্ব গেট এলাকায় জেলা বিএনপির এক সাংগঠনিক সভায় তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে ১৬ বছরে ধ্বংসের পথে নিয়ে গেছে। দেশকে ডুবিয়ে পালিয়েছেন। বিএনপি মাঠে নেমেছে অবরুদ্ধ ও ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে।

বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত আনতে চান জানিয়ে দুদু বলেন, এ ধরনের দৃষ্টান্ত তৈরি করতে চাই, যাতে বাংলাদেশে আর দানবের পুনঃপ্রতিষ্ঠা না হয়।

তিনি আরও বলেন, শেখ হাসিনা গণহত্যা, লুটপাট ও দেশ ধ্বংস করেছেন। সবকিছু নিশ্চিহ্ন করে দিয়ে গেছেন। না আছে টাকা, না আছে অগ্রগতি। নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছেন। অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা সবকিছু নিশ্চিহ্ন করে ফেলেছেন।

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, নির্বাচনের মধ্য দিয়ে, গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিএনপিকে তৈরি হতে হবে। তারেক রহমান নতুন উদ্যোগ, ভাবনা ও চেতনা নিয়ে গত ১৬ বছর বিএনপিকে আন্দোলনের জন্য তৈরি করেছেন। এখন নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং বিএনপিকে সুশৃঙ্খল ও মজবুত করার জন্য এই সাংগঠনিক সভার আহ্বান করেছেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বেবী নাজনীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে