প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটিকে ফুল নিয়ে গিয়ে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিপির একটি প্রতিনিধি দল শুভেচ্ছা জানাতে ফুল নিয়ে যান গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে।
সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের হাতে ফুলের তোড়া তুলে দেন এনসিপি নেতারা।
এনসিপির প্রতিনিধি দলে ছিলেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, কেন্দ্রীয় সংগঠক মোস্তাক আহমেদ শিশির ও কেন্দ্রীয় সদস্য তৌহিদ হোসেন।
এ সময় এনসিপির প্রতিনিধি দলকে স্বাগত জানান বিএনপির নেতারা। দুই দলের নেতারা বেশ কিছু সময় ধরে দেশের সমসাময়িক পরস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এনসিপির উদ্দেশে বলেন, আমাদের তরুণ বন্ধুরা প্রমাণ করলেন— মাঠে আমরা যে যেভাবে বক্তৃতা বিবৃতি দেই না কেন, আমরা পরস্পর তর্ক-বিতর্ক করব সৌহার্দ্যমূলক আলাপ-আলোচনার ভিত্তিতে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে শ্রদ্ধা ও সৌহার্দ্যের এ সম্পর্কের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক ধারার পথে এগিয়ে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ। বলেন, এর মধ্য দিয়ে আমরা আগের অগণতান্ত্রিক অপসংস্কৃতি বিলোপ করতে পারব।
বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাতের পর এনসিপি নেতা সামান্তা শারমিন বলেন, গণতন্ত্রের একটি নাম হচ্ছে বিএনপি। তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাগত জানাতে এসেছি। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। ফ্যাসিবাদী আমলে বিরোধী মতের ওপর অত্যাচার-নির্যাতনের ইস্যু নিয়ে কথা হয়েছে। রাজনৈতিক মামলা, অত্যাচার, নির্যাতন— এসব নিয়ে আমাদের সব রাজনৈতিক দলের উদ্বেগ রয়েছে।
বিএনপি তাদের এসব ত্যাগী নেতাদের আগামী নেতৃত্বে উঠিয়ে আনার বিষয়ে অঙ্গীকার করেছে— এ কথাও বলেন সামান্তা। বলেন, রাজনীতিতে অস্ত্র ও টাকার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দলগুলোর ইশতেহার ও মানুষের প্রতি অঙ্গীকার। এসব বিষয় আমাদের মধ্যে আলোচনা হয়েছে।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে