মানিকগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভারত সরকারের মনে অনেক কষ্ট, কারণ তাদের প্রিয় মানুষ শেখ হাসিনা এখন বাংলাদেশে নেই। শেখ হাসিনার কাছ থেকে ভারত ব্যাপক সুবিধা নিয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলের দিকে শিবালয় উপজেলার রুপসা গ্রামে শহীদ রফিকুল ইসলামের বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, সাতটি বিদ্যুৎকেন্দ্রের কাজ চলছে, এর সঙ্গে ভারতের এক ব্যবসায়ী জড়িত আছেন। ওপরে দেখিয়েছে বাংলাদেশের কিছু ব্যক্তির নাম তাও আবার সব শেখ পরিবারের আত্মীয়-স্বজন। বিনা টেন্ডারে সব কয়টি বিদ্যুৎকেন্দ্রের কাজ দেওয়া হয়েছে। কম দামি কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে ভারতের ব্যবসায়ী আদানি। তিনি আবার হুমকি দিয়েছেন টাকা পরিশোধ না করলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেবেন।
বিএনপির যুগ্ম-মহাসচিব আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শহীদ এবং আহতদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। তাদের অবদানের কথা স্মরণ রাখতে বিভিন্ন স্থাপনা ও সড়কের নামকরণ করবো। বিএনপি জনগণের দল, আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে শহীদের যথাযথ মর্যাদা দেওয়া হবে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, 'অন্যের জন্য গর্ত করলে, সেই গর্তে নিজেকেই পড়তে হয়, তার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা। আপসহীন নেত্রী খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাগারে বন্দি রেখেছিলেন। ছাত্র জনতার গণ-আন্দোলনের মুখে দুই হাজার ছাত্র-জনতা হত্যার দায় নিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি ভেবেছিলেন তার প্রভু ভারত সরকার তাকে টিকিয়ে রাখবে কিন্তু পারেনি।
তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করতে চেয়েছিলেন, ওই সময় অনেক পত্র-পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। ঠিক একই কায়দায় তার মেয়েও (শেখ হাসিনা) ক্ষমতায় এসে দিগন্ত টেলিভিশন, ইসলামী টেলিভিশন, চ্যানেল ওয়ান এবং আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ জেলা উপজেলা পর্যায়ে কয়েক শতাধিক নেতাকর্মী।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে