প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন দল ও ব্যক্তির মধ্যে মতপার্থক্য থাকবে, তবে সেই মতপার্থক্য যেন এমন পর্যায়ে না যায় যা দেশকে বা দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করে। এজন্য সবাইকে এক্ষেত্রে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নীলফামারীতে বিএনপির একটি অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। নীলফামারীতে ২০১৪ সালে র্যাবের ক্রসফায়ারে নিহত গোলাম রাব্বানীর পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর এবং চব্বিশের গণঅভ্যুত্থানে নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুর জেলার শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তারেক রহমান বলেন, দল ও মানুষের মাঝে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যাতে সেই মতপার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায়, যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে।
দেশকে আবার নির্বাচন প্রক্রিয়ায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে বাংলাদেশকে নিরাপদ আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে।
তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং নির্বাচন প্রক্রিয়া অব্যাহত রাখা জরুরি।
২০১৪ সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন বিএনপি নেতা গোলাম রব্বানী। তিনি নীলফামারী সদরের লক্ষীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুর জেলায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নীলফামারী জেলা সদরের লক্ষীচাপের দুবাছুরি দ্বিমুখী দাখিল মাদরাসা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে