প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমরা ষড়যন্ত্র দেখতে চাই না, আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না। আমরা চাই না কোনো দুষ্কৃতকারী আবারও বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসার চেষ্টা করুক।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা স্কুল মাঠে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমাদের নেতা বিএনপির তারেক রহমান বলেছেন, এ সরকার আমাদের সরকার। এ সরকারকে কোনভাবেই ব্যর্থ হওয়া যাবে না। আমরা আশা করবো এ সরকার গণমানুষের দাবির প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে।
তিনি বলেন, আমরা মাত্র দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। অনেক রক্ত, অনেক লাশ, অনেক গুম হয়ে যাওয়া ভাই, অনেক হারিয়ে যাওয়া মায়ের সন্তানের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি।
বিএনপির এ নেত্রী বলেন, এমন কোনো দিন নাই আমাদের বাড়িতে পুলিশের তল্লাশি আর হামলা হয়নি। এমন কোনো দিন নাই আমরা এলাকায় ঘুমাতে পারছি বা থাকছি। কিন্তু সব জুলুমের শেষ আছে। আওয়ামী লীগ মনে করেছি যতদিন তারা বেঁচে থাকবে ততদিন তারা ক্ষমতায় থাকবে। দেশের মানুষ তাদের জবাব দিয়ে দিয়েছে। মানুষের সমর্থন ও ভালবাসা থাকে তাহলে নেতা হওয়া যায়। তাহলে রাজনীতি করা যায়।
সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম-সম্পাদক মমিনুল হক, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফুজায়েল চৌধুরী, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন উজ্জল ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে