'দেশের সব আন্দোলন-সংগ্রামে জিয়া পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে'

ডেস্ক, রাজনীতি ডটকম

দেশের সব আন্দোলন-সংগ্রামে জিয়া পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবার সবসময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে নাটোর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু।

হুল কুদ্দুস তালুকদার দুলু বলেন,বেসরকারি শিক্ষকদের জন্যও জিয়া পরিবারের অবদান সবচেয়ে বেশি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম শিক্ষকদের ৪০ ভাগ বেতন দেয়া শুরু করেন। তিনিই পরে ৫০ ভাগ বেতন চালু করেন। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া ৮০ ভাগ এবং ২০০১ সালে নির্বাচিত হওয়ার পর শিক্ষক-কর্মচারীদের শতভাগ বেতন চালু করেন। তিনিই নারী শিক্ষার উন্নয়নে মেয়েদের উপবৃত্তি চালু করেন।

শিক্ষক সমাবেশে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সিপাহী বিপ্লব, ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশের পক্ষের সকল আন্দোলন সংগ্রামে জিয়া পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শেখ মুজিব ৭১’ সালের ২৫ মার্চ পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করলে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দেন। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নেয়। সিপাহী-জনতার বিপ্লবের মধ্যদিয়ে জিয়াউর রহমান আবার বহু দলীয় গণতন্ত্র চালু করেন।

তিনি আরো বলেন, ৯০’ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম জিয়া নেতৃত্ব দেন। ২০২৪ সালের বৈষ্যমবিরোধী ছাত্র-জনতার বিপ্লবের পর দেশের মানুষের মনে একটি সুষ্ঠু নির্বাচনের যে আশা তৈরি হয়েছিল। একটি মহলের ষড়যন্ত্রে তা যখন হতাশায় পরিণত হয়, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে সেই অনিশ্চতায় কাটিয়ে তুলে দেশের মানুষের প্রশংসা কুড়িয়েছেন।

দুলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় পরিস্কার ভাবে বলেছেন, আগামী বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে শিক্ষকদের বেতন-ভাতার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে এবং প্রয়োজনে শিক্ষাখাত সরকারিকরণ করা হবে।

মাধ্যমিক শিক্ষক সমিতি নাটোর জেলা শাখার সভাপতি ও নাটোর চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক হয়বতপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুর রহমানের সঞ্চালনায় শিক্ষক সমাবেশে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন, নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরী স্বপন, শিক্ষক সংগঠনের নেতা ও প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস, রেজাউল করিম, আব্দুল মতিন, ইউসুফ আলী, শামসুন নাহার রেখা ও আব্দুল হাকিম, প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে