নির্বাচন না হওয়া পর্যন্ত দেশে স্থিতিশীলতা আসবে না : এ্যানি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত দেশে স্থিতিশীলতা আসবে না। গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হলে তার পূর্বশর্ত হল নির্বাচন। দেশে স্থিতিশীলতার জন্য জনগণের নির্বাচিত সরকার খুব বেশি প্রয়োজন। এজন্য দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুরে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন কৃষক দলের ব্যানারে চৌপল্লী কালিদাস উচ্চ বিদ্যালয় মাঠে এই কৃষক সমাবেশের আয়োজন করা হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘জনগণের যিনি সরকার হবেন। তিনি ৫ বছরের জন্য দায়িত্ব নিয়ে থাকবেন।

দেশে একটা স্থিতিশীলতা থাকবে। এই স্থিতিশীলতা ব্যবসা, সমৃদ্ধশীল অর্থনীতি, আইন-শৃঙ্খলার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন।

তিনি বলেন, ‘হাসিনার আমলে গণতন্ত্রের আগে তারা উন্নয়ন নিয়ে ব্যবসা করেছে, লুটপাট করেছে। আমরা জনগণের প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য সবচেয়ে বেশি নজর দিচ্ছি।’

এ্যানি বলেন, ‘তারেক রহমান বলেছেন, আমরা এককভাবে দেশ শাসন করবো না। এক ব্যক্তির শাসনে ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদ সৃষ্টি হয়েছে। এখান থেকে বের হয়ে যেতে হবে। তারেক রহমান নতুন করে বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছেন।

এতে সাধারণভাবে নিচের কক্ষে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা থাকবে এবং উচ্চকক্ষে একটি টিম থাকবে শ্রেণিভিত্তিক।

যার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য থাকবে। এ ক্ষমতার ভারসাম্যের নতুন উদ্ভাবনা দেশে তারেক রহমান নিয়ে এসেছে।’

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘জিয়াউর রহমান জাতীয়তাবাদী রাজনীতি দিয়ে আমাদেরকে স্বনির্ভরতা দিয়েছে। খালেদা জিয়া আমাদের সংসদীয় পদ্ধতি দিয়েছেন। তারেক রহমান আমাদেরকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সুশাসন ও নতুন শাসন ব্যবস্থায় আমার আপনার কথার ক্ষমতার ভারসাম্য দেওয়ার জন্য কাজ করছেন।

সবার জন্য সরকার, বিএনপির জন্য একক কোনো সরকার থাকবে না। সবার জনসমর্থন ও প্রতিনিধি নিয়ে সেখানে নতুন শাসন ব্যবস্থা থাকবে। এজন্য তারেক রহমান দেশের মানুষের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠেছে।’

উত্তর জয়পুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক খালেদ হোসেন সেলিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া। এসময় প্রধান বক্তা ছিলেন কৃষকদলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।

সমাবেশে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা শ্রমিক দলের সভাপতি এম এ হাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে