মানবিক রাষ্ট্র ব্যবস্থার প্রতীক বেগম খালেদা জিয়া : প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্রব্যবস্থার প্রতীক বেগম খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। নিশ্চয়ই আল্লাহ কোটি কোটি মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দেবেন। আমরা প্রতিহিংসার রাজনীতি না করলেও, বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ মৃত্যুর দিকে ধাবিত করেছিল।

মঙ্গলবার দুপুরে শাকুয়াই ইউনিয়নের চৌরাস্তা বাজারে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত চার শতাধিক ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক ও বিভিন্ন মসজিদ-মাদ্রাসা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, হালুয়াঘাটকে আলোকিত করতে আলেম-ওলামাদের ভূমিকা অপরিসীম। সমাজকে সৎপথে ফিরিয়ে আনতে, তরুণদের নৈতিক শিক্ষা দিতে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আপনাদের অবদান অপরিহার্য। বিএনপি ক্ষমতায় এলে মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, ইমাম-মুয়াজ্জিনদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আলাদা কর্মসূচি গ্রহণ করা হবে।

প্রিন্স অভিযোগ করেন যে, আওয়ামী স্বৈরশাসন দেশকে অন্ধকারে ডুবিয়েছে। মানুষের বাকস্বাধীনতা, ভোটাধিকার, ন্যায়বিচার ছিলো না। এই অমানবিক শাসনব্যবস্থা পরিবর্তন করতেই বিএনপি এবং তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছে। বিএনপি আগামী দিনে তা বাস্তবায়ন করবে।

সভায় তিনি সকল আলেম-ওলামাকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং বলেন, আমার দায়িত্ব আপনাদের দিয়ে গেলাম। আমি নির্বাচিত হলে আপনারাও নির্বাচিত হবেন, ক্ষমতা থাকবে আপনাদের হাতে।

তিনি বলেন, আমি নিজে অন্যায় করবো না , কারো অন্যায়কে প্রশ্রয় দেবো না, সে আমার যত কাছের লোক হোক না কেনো। আমার নাম ভাঙ্গিয়ে বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করতে আসলে তাকে ধরে আমাকে খবর দেবেন, আমি ব্যবস্থা নেব।

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আবদুল হাই, আমতৈল ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, শকুয়াই ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইঊনূস আলী খান, বিএনপি নেতা আমজাদ হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি মনো বর্মণও তাদের মন্দির কমিটির পক্ষ থেকে বক্তব্য দিয়ে এমরান সালেহ প্রিন্সের প্রতি সমর্থন জানান।

এর আগে আজ সকালে তিনি উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের মহিষলেটি গ্রামে রাস্তা সংস্কার কাজ ও রাতে হালুয়াঘাট বাজার মন্দিরে হিন্দু সম্প্রদায়ের কীর্ত্তন উদ্বোধন করেন। রাতে তিনি তিনটি ইসলামী সম্মেলনেও যোগ দিয়ে বক্তব্য রাখেন ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

১ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১ দিন আগে