দেশের অর্থনীতি ‘পুরোপুরি রসাতলে যাচ্ছে’ : ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের অর্থনীতি ‘পুরোপুরি রসাতলে যাচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করে আরও বলেন, আমার মনে আছে, এখনো তথন শেখ মুজিবুর রহমান সরকার, অর্থনীতি সমিতির একটা সভা হচ্ছিল সেই সভাতে ড. মুজাহারুল হক সমিতির সভাপতি ছিলেন। তিনি শেখ মুজিবুর রহমানকে পাশে বসিয়ে যে কথাটি বলেছিলেন যে, মাননীয় রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতি অতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে। আজকে আবার সেই সময় উপস্থিত হয়েছে যে, বাংলাদেশের অর্থনীতি পুরো রসাতলে যাচ্ছে।

গতকাল একটা ফোরামে নোয়াব (সংবাদপত্র মালিক সমিতি) এর একটা সেমিনারে দেশের সবচেয়ে স্বনামধন্য অর্থনীতিবিদরা তারা বলেছেন যে, অর্থনীতি একটা বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে।

মির্জা ফখরুল বলেন, তারা (সরকার) স্বীকার করতে চায় না। তারা সবসময় বলে যে, অর্থনীতি খুব ভালো আছে। কারণ তাদের দুর্নীতি তো চলছেই। তারা নতুন নতুন উপায় খুঁজছে কী করে আরও দুর্নীতি করবে। মেগা প্রজেক্ট দিয়ে তারা মেগা দুর্নীতির ব্যবস্থা করছে।

শুনলে অবাক হবেন আপনারা। এই যে, প্রজেক্টগুলো আসে এগুলোর বেশিভাগই চায়না থেকে অর্থায়ন করা হয়… বাংলাদেশ সরকারকে দেয়া হয়। বাংলাদেশ সরকার আবার তার পছন্দসই লোকজনকে কাজ করার জন্য টেন্ডার দেয়… সেটা কোটি বিলিয়নস দেয়। সেখান থেকে সরকারের এক-দুইজন লোক, সরকারের মদদপুষ্ট তারা ৫ শতাংশ কমিশন পায় ওই টাকাটা আনার জন্য এবং পরবর্তি কালে কাজ বণ্টন করার জন্য ৫ শতাংশ নেয়। এই কথাটা আমরা অনেকে জানি না। অর্থাৎ চীন থেকে যে টাকা আনা হচ্ছে সেই টাকাতেও কমিশন বা ভাগ বসানো হচ্ছে।

‘প্রতিটি ক্ষেত্রে সরকার কমিশন খাচ্ছে’

মির্জা ফখরুল বলেন, প্রতিটি ক্ষেত্রে দেখবেন তারা (সরকার) কমিশন ছাড়া কোনো কাজ করে না। শুধু তাই না, এখানে কয়েকটি নতুন আর্থিক প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে … আপনারা জানেন। ‘নগদ’ বলে একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে…নগদ। এই নগদের টাকা প্রতিটি ট্রানজিশন থেকে পাঁচ করে কমিশন পায়… সেই কমিশন কোথায় যায়? সেই কমিশন দেশের বাইরে চলে যায়। আমি কারো নাম বলতে চাই না। কিন্তু এই টাকাও দেশের বাইরে বিশেষ কোনো ব্যক্তির কাছে চলে যায়। এই রকম একটা-দুইটা বিষয় নয় আরও আছে।

মানিকগঞ্জের মুন্নু সিটি গিলন্ডে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া্উর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র উত্তরণ, মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা ও খাল খনন কর্মসূচি: জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

এতে মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন। লন্ডন থেকে ভার্চুয়ারি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আলোচকদের আলোচনা শুনেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

১ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে