স্বনির্ভর বাংলাদেশ গড়তে মানবতার কল্যাণে কাজ করতে হবে: আলাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (৮ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘দ্যা গ্রেটেস্ট ফাউন্ডেশন’ আয়োজিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত দুস্থ, অসহায় ও দারিদ্র্য মানুষের মাঝে রমজান মাসব্যাপী আর্থিক ও যাকাতের মাধ্যমে মানবতার কল্যাণে কাজ করতে হবে।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিশ্ব মানবতার মুক্তির স্লোগান সবার উচিৎ দারিদ্র্য মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দেওয়া। সে লক্ষ্যে দ্যা গ্রেটেস্ট ফাউন্ডেশনের মতো বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং সমাজের বিত্তবান মানুষদের কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে মানবতার দৃষ্টিভঙ্গিকে কাজে লাগাতে হবে।

দ্যা গ্রেটেস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শিহাব খানের সভাপতি ও মহাসচিব অ্যাডভোকেট আমিনুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ফরহাদ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ফয়েজ, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আবু সায়েম মো. শাহীনসহ অনেকে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে