সরকার ভালো নেই বলে ‘আবোল-তাবোল বলছে’ : গয়েশ্বর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ১০: ৩০
সোমবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন গয়েশ্বর। ছবি :সংগৃহীত

সরকার ভালো নেই বলে ‘আবোল-তাবোল কথা’ বলছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,‘আমরা কেমন আছি সবাই জানি। যারা ক্ষমতায় আছে ওরা কেউ জানে না, তারা জানে তারা ভালো নেই।

আজ সোমবার (১৮ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খোন্দকার দেলোয়ার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সরকারের সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, লক্ষ-কোটি টাকা বিদেশে জমা করছে, সব জমা করছে ভবিষ্যতের জন্য। আল্লাহ তাদের তওফিক দিক সম্পদ জমাই যেন থাকে। সময়মত যেন আমরা লুন্ঠিত জমা করা ওইসব সম্পদ উদ্ধার করতে পারি।

বিএনপির এই নেতা বলেন, আমরা এখন লড়াইয়ের ময়দানে আছি এবং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।আমাদের এখন ভালো-মন্দ খোঁজার থেকে লড়াইয়ের মাঠে শাহাদাত বরণ করা বড় কথা। যেমন ঐক্যবদ্ধ প্রতিশ্রুতিশীলরা সকলে এক হলে জয়লাভ করা যায় এবং তেমনি কমিটমেন্ট যাদের নাই তাদের দিয়ে দীর্ঘ সংগ্রামে লড়াই করে জয়ী হওয়া যায় না।

খোন্দকার দেলোয়ার হোসেনের মতো সাহসী নেতৃত্বের প্রশংসা করে তার আদর্শ অনুসরণের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।

২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খোন্দকার দেলোয়ার হোসেন। পরে তার মরদেহ ঢাকায় এনে নিজের বাড়ি মানিকগঞ্জের পাচুরিয়ায় সমাহিত করা হয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে