যেকোনও সময় সরকারের পতন ঘটতে পারে: দুদু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ জুন ২০২৪, ১১: ৪১

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বাংলাদেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। যেকোনও সময় সরকারের পতন ঘটতে পারে। এই ফ্যাসিবাদের পতন হতে পারে।’

শুক্রবার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রকৌশলী ইশরাকসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান বলেন, ‘বাংলাদেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। যেকোনও সময় সরকারের পতন ঘটতে পারে। এই ফ্যাসিবাদের পতন হতে পারে। এত বড় লুণ্ঠনকারী, বেহায়া, স্বৈরাচারী সরকার বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনও ক্ষমতায় আসেনি।’

পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছে জানিয়ে দুদু বলেন, তারা (সরকার) এমন এক লোককে (বেনজির) পুলিশ প্রধান করেছিল, যিনি বাংলাদেশের এমন কোনও জায়গা নেই যে লুটপাট করেননি। নিষেধাজ্ঞার কারণে তিনি ও তার পরিবার বিদেশে যেতে পারবে না। তারপরও এ সরকার তাকে বিদেশে যেতে দিয়েছে। আজিজকে সেনাবাহিনী প্রধান করেছিল। সে সেনাবাহিনীকে কলুষিত করেছে। এ ছাড়া দেশের ১০ থেকে ১২টি ব্যাংক ধ্বংস করে ফেলেছে সরকার।

তিনি আরও বলেন, গায়ের জোরে তথাকথিত নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় বসে আছে, সেই সরকার বৈধ নয়। সেই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এ ছাড়া বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে, সেই সংকটের হাত থেকে মুক্তির কোনও পথ নেই।

হরিজনদের সম্পর্কে শামসুজ্জামান দুদু বলেন, যারা ঢাকা শহরকে পরিষ্কার করে, সেই হরিজনদের এই সরকার উচ্ছেদ করেছে। এই পদক্ষেপ থেকে সরকারের সরে আসা উচিত।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে দুদু বলেন, আপসহীন নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি। তাকে মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে যে সাজা দেওয়া হয়েছে, তাতে বাংলাদেশ লজ্জিত হওয়ার কথা।

এ সময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইসরাকসহ সব রাজবন্দির মুক্তির দাবিও জানান।

বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ নেছারুল হক, কৃষক দলের সহসভাপতি ভিপি ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

১ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে