প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাভার সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার পর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার বেলা ২টায় বিএনপি মহাসচিব বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিসক এ জেড এম জাহিদ হোসেন।
জাহিদ হাসান বলেন, ‘মহাসচিব বাসায় পৌঁছেছেন। তিনি সুস্থ আছেন, ভালো আছেন। এখন তিনি বিশ্রামে আছেন।’
জাহিদ হোসেন আরও বলেন, ‘সাভার সিএমএইচে তাঁর কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে। রিপোর্টগুলোর ফলাফল ভালো। সিএমএইচের চিকিৎসকেরা রিপোর্ট পর্যালোচনা করে বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেন।’
জাতীয় স্মৃতিসৌধের ঘটনার বর্ণনা জাহিদ বলেন, ‘হাজার হাজার নেতা–কর্মী নিয়ে বিএনপি মহাসচিব স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানান। এত ভিড় ছিল, যা না দেখলে বোঝানো সম্ভব না! এই ভিড়ের মধ্যে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে মহাসচিব সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ের জন্য যখন যাচ্ছিলেন তখন এই ভিড়ের চাপে মহাসচিব অসুস্থ হয়ে পড়েন।’
‘তিনি বসে পড়েন। আমি, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাহউদ্দিন বাবু দ্রুত তাঁকে ধরাধরি করে গাড়িতে তুলে সিএমএইচে নিয়ে আসি। আল্লাহর রহমতে হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে কমান্ড্যান্ট, মেডিসিন, হৃদ্রোগ, আইসিইউসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা মহাসচিবের চিকিৎসা দ্রুত শুরু করেন, কয়েকটি পরীক্ষাও করেন।’ বলেন ডা. জাহিদ।
এর আগে আজ সকাল ১০টা ২০ মিনিটের দিকে বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের জন্য এগিয়ে আসতেই নেতা–কর্মীদের ধাক্কাধাক্কিতে মেঝেতে বসে পড়ে যান তিনি। পরে ধীরে ধীরে সেখানেই শুয়ে পড়েন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে