গোলাম আযম ‘শ্রেষ্ঠ সন্তান হলে’ মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়: মির্জা আব্বাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৩: ৩৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রশ্ন তুলেছেন— জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও তার সহযোগীরা যদি 'জাতির শ্রেষ্ঠ সন্তান' হন, তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়? এটা একটু তাদের কাছে জানতে চাই।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘জামাত একাত্তরে স্বাধীনতাবিরোধী ছিল, এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না। গোলাম আযম আর নিজামীকে সূর্যসন্তান আখ্যায়িত করে জামায়াত মুক্তিযোদ্ধাদের অপমান করছে।’

বিএনপি নেতা বলেন, ‘এই দলটি ১৯৪৭ সাল থেকে অদ্যাবধি—১৯৪৭ সাল, ১৯৭১ সাল, এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই। তারা দেশের স্বাধীনতা চায় নাই। এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায়, দেশটা একটা বিপাকে পড়ুক, একটা খারাপ অবস্থায় চলে যাক, অশান্তির বাংলাদেশ থাকুক।’

এ সময় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

১ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১ দিন আগে