প্রতিবেদক, রাজনীতি ডটকম

লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে আজ। সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শুরু হয় শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় (লন্ডনের স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায়)। বোর্ডে ভার্চুয়ালি যোগ দেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসকরাও।
খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। হার্ট, কিডনি, আর্থ্রাইটিস, লিভার ও ডায়াবেটিস—বিশেষজ্ঞদের সমন্বয়ে শুক্রবার এই মেডিকেল বোর্ড গঠন করা হয়।
বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, দুই-একদিনের মধ্যেই বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
ডা. জাহিদ বলেন, দীর্ঘদিন বেগম খালেদা জিয়া লিভার-কিডনির সমস্যা, হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ কারণে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষ হতে সময় লাগছে। লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সাথে বাংলাদেশের চিকিৎসকরা সব সময় যোগাযোগ রাখছেন। পুরো বিষয়টি তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে, চিকিৎসাধীন মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার-অ্যাম্বুলেন্সে গত ৭ জানুয়ারি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান বেগম খালেদা জিয়া। ইমিগ্রেশন থেকে সরাসরি তাঁকে লন্ডন ক্লিনিকে নেয়া হয়। সেখানে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে