১/১১ এর পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি: মির্জা আব্বাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি ওয়ান ইলেভেন আনার পায়তারা করছে-এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘ওয়ান ইলেভেনের ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি।’

বিএনপির তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত প্রায় সবাই রোষানলের শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ সময় মির্জা আব্বাস বলেন, ‘অনেকেই বলছেন বিএনপি ওয়ান ইলেভেন ফেরানোর পায়তারা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই ২০০৭ সালের ওয়ান ইলেভেনের ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি।’

শেখ হাসিনার পতনের পরেও বিভেদ চলতে থাকলে দেশে গণতন্ত্র ফিরবে না বলে মন্তব্য করেন তিনি।

অনেকে বিএনপিকে ভারতের দিকে ঠেলে দিতে চায় অভিযোগ করে এই নেতা বলেন, ‘ভারতের দোসর আওয়ামী লীগের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চান তারা নিজের চেহারা আয়না দিয়ে দেখুন।’

বিএনপিকে ‘ভারতের দালাল’ প্রমাণের চেষ্টা করলে ‘পরিণতি ভালো হবে না’ বলে হুঁশিয়ারী দেন আব্বাস।

দেশকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই দেশের অতন্দ্র প্রহরী ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।’

দেশের কল্যাণে বিএনপির অবদান মনে করিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কথা ভুলে গেলে তাদের প্রতি অন্যায় হবে।’

বিগত সরকার ‘স্লো পয়জনিং’ পদ্ধতিতে খালেদা জিয়ার সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকেও মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছে বলে মন্তব্য তার।

বক্তব্যের এক পর্যায়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে স্বাগত জানান বিএনপির শীর্ষ এই নেতা।

তবে নতুন দলের প্রতি বিএনপি হিংসাত্মক মনোভাব রাখে- এ ধরণের মন্তব্যকারীদের ‘দেশের শত্রু’ বলে আখ্যায়িত করেন আব্বাস।

দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির সেচ্ছাসেবা বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে