প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিশাল গাড়িবহর নিয়ে পঞ্চগড়ে একাধিক পথসভা করার ঘটনা নিয়ে কটাক্ষ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সারজিস বা কারও নাম উল্লেখ না করলেও মির্জা ফখরুল বলেন, যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়, তারা কী করবে সেটা ভালো বুঝি।
স্বাধীনতা দিবস সামনে রেখে মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এর আগের দিন সোমবারই (২৪ মার্চ) নিজ জেলা পঞ্চগড়ের বিভিন্ন স্থানে পথসভা করেন সারজিস আলম। ঢাকা থেকে বিমানে চড়ে সৈয়দপুর গিয়ে সেখান থেকে শতাধিক গাড়ির একটি বহর নিয়ে তিনি নিজ জেলায় প্রবেশ করেন। এই গাড়িবহর নিয়েই বিভিন্ন পথসভায় যোগ দেন। এ নিয়ে অনলাইন-অফলাইনে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। মির্জা ফখরুলও যোগ দিলেন সে তালিকায়।
সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, যারা আমাদের দেশকে রক্ষা করে, যারা সংকটে পাশে এসে দাঁড়ায়, তাদের কখনোই আমরা বিতর্কিত হতে দিতে পারি না।
নেতাকর্মীদের ‘ভালো’ কাজ করার নির্দেশনা দিয়ে সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের সঙ্গে আছে। অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে। জনগণ যেন বিএনপিকে ভালো বলে— আপনারা (নেতাকর্মী) সবাই এমন কাজ করবেন।
জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কারের কথা বলে উসিলা তৈরি করে জাতীয় নির্বাচনকে পেছানোর চেষ্টা চলছে। এর পেছনে উদ্দেশ্য আছে। সব বুঝি, কিন্তু বলতে চাই না।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে