‘দেশের সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে’

বরগুনা প্রতিনিধি

দেশের সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘আমলাদের দিয়ে দেশ সংস্কার করলে তা জনকল্যাণমুখী হবে না। জনকল্যাণমুখী ও টেকসই সংস্কারের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশ সংস্কার করতে হবে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার চত্বরে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে তিনি ১৪৩০ বান্ডিল টিন ও ৫ হাজার নগদ অর্থ বিতরণ করেন।

এছাড়া এদিন বিকাল ৪ টায় ব্যক্তিগত তহবিল থেকে কে এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দুস্থ ও অসহায়দের মাঝে ২৫০০ কম্বল বিতরণ করেন নুরুল ইসলাম মনি।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কারের নামে নানা ধরনের খেলা চলছে। কিন্তু কি খেলা হচ্ছে তা জানি না। তবে যে খেলাই হচ্ছে না কেন, তা বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছে,পক্ষে না।’

সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করার দরকার ততটুকু সংস্কার করে চলতি বছরের জুনের মধ্যে নির্বাচনের দাবি করেন তিনি। বলেন, ‘বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশ থেকে মানুষের ভোট অধিকার, বিচার ব্যবস্থা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করেছে। গত ১৫ বছর ধরে শেখ হাসিনা ও তার পরিবার হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে।’

বিতরণ কার্যক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাথরঘাটা শাখার আমির হাফেজ মাওলানা মাসুদুল আলম, ইসলামী আন্দোলন পাথরঘাটা শাখার সভাপতি মো. সোহাগ বাদশাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান।

উল্লেখ্য, নূরুল ইসলাম মনি ফাউন্ডেশনের উদ্যোগে পাথরঘাটার বিভিন্ন স্থানে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করবেন। এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে