প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘হুমকি দিয়ে ভয় দেখিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেওয়া যাবে না। এই নির্বাচনের বিরুদ্ধে আমরাসহ সব দল সংগ্রাম করছি জনগণের ভোটের জন্য, মতপ্রকাশের স্বাধীনতার জন্য কিন্তু জনগণকে ভয় দেখিয়ে, আইনশৃঙ্খলাবহিনীকে দিয়ে তারা ভোট দেওয়াতে চায়। কিন্তু যেখানে মানুষের মন থেকে ভোট দেওয়ার আগ্রহ নেই, সেখানে হুমকি দিয়ে ভোটে নেয়া যাবে না।’
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কাফরুল ও উত্তরা এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ৭টায় কাফরুলের পুলপার এলাকায় ও সকাল সাড়ে ৮টায় উত্তরা আধুনিক মেডিকেলের আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে অসহযোগ আন্দোলন সফল করার জন্য লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকূল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোতালিব হোসেন রতন, যুগ্ম আহ্বায়ক আকরাম উদ্দিন, সদস্য রাজু, কাফরুল থানা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আকরামুল হক আকরাম, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান মন্টু, যুগ্ম আহ্বায়ক জি এস থামাল, থানা সদস্য ওহিদ আলম শাহাদাৎ কয়েল, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, প্যাব দপ্তর সম্পাদক হাসান, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. ফজলুল হক, নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম তাজ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ডা. মুনতাসির, আশরাফুল আসাদ প্রমুখ।
এ সময় রিজভী আরও বলেন, ‘বর্তমান সরকার দেশের সম্পদ লুট করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত হলফনামায় মন্ত্রী-এমপিদের সম্পদের যে সব তথ্য প্রকাশিত হয়েছে, টিআইবি যে রিপোর্ট প্রকাশ করেছে তাদের লুটের সম্পদের পরিমাণ আরও বহুগুণ বেশি। মন্ত্রী-এমপিদের দুর্নীতির খবর এখন মানুষের মুখে মুখে।’

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে