প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখন থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চায় বিএনপি। দলটির প্রত্যাশা, এখন থেকেই সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে। পাশাপাশি পুলিশ-প্রশাসনে নিয়োগ-পদোন্নতি-বদলিতেও নিরপেক্ষতার নীতি সরকার অনুসরণ করবে। বিএনপি নিরপেক্ষতার চর্চার দাবি জানিয়েছে বিচার বিভাগের ক্ষেত্রেও।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির দুই সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক উদ্বেগ নিয়ে কথা বলার জন্য। বিশেষ করে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে কীভাবে অর্থবহ, নিরপেক্ষ ও সব মহলে গ্রহণযোগ্য করে তোলা যায়, সেটি ছিল আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু।
নির্বাচন সামনে রেখে বিএনপির পক্ষ থেকে কী বলা হয়েছে সে বিষয়ে দলটির মহাসচিব বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি— এখন থেকেই অন্তর্বর্তী সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালিত হয়। আমরা চাই যেন জনগণের আস্থা ফিরে আসে এবং প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে।
প্রশাসনে নিরপেক্ষতার চর্চার কথাও উল্লেখ করেছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, পুলিশ-প্রশাসনে এর আগে সরকারের ঘনিষ্ঠ ও দলীয় বিবেচনায় বিপুলসংখ্যক কর্মকর্তাকে নিয়োগ ও গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে জায়গা করে দেওয়া হয়েছিল। তাদের সরিয়ে নিরপেক্ষ ও দক্ষ কর্মকর্তাদের দায়িত্ব দিতে হবে। জেলা প্রশাসন ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়োগ ও বদলির ক্ষেত্রেও নিরপেক্ষতার নীতি কঠোরভাবে অনুসরণ করার দাবি জানিয়েছি।
পুলিশ বাহিনী প্রসঙ্গেও একই দাবি জানিয়েছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, প্রশাসনের মতো পুলিশ বাহিনীতেও নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে নিরপেক্ষতা জরুরি। কোনোভাবেই রাজনৈতিক প্রভাব যেন সেখানে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি।
বিচার বিভাগ নিয়ে উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিচার বিভাগে, বিশেষ করে উচ্চ আদালতে এখনো অনেকে আছেন যাদের বিরুদ্ধে দলীয় পক্ষপাতের অভিযোগে আছে। তাদের অপসারণ করে নিরপেক্ষ বিচারক নিয়োগের প্রয়োজনীয়তা আমরা তুলে ধরেছি। বিচার বিভাগ স্বাধীন হলেও প্রধান উপদেষ্টার সামগ্রিক দায়িত্বের জায়গা থেকে আমরা এই উদ্বেগ প্রকাশ করেছি।
বিএনপির বক্তব্য ও দাবি-দাওয়া নিয়ে প্রধান উপদেষ্টা কিছু বলেছেন কি না— জানতে চাই মির্জা ফখরুল বলেন, সরকারকে সম্পূর্ণভাবে দলীয় প্রভাবমুক্ত ও নিরপেক্ষ অবস্থায় পরিচালিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এখনই নিতে হবে বলে আমরা মনে করি। এ কারণেই প্রধান উপদেষ্টার কাছে আমরা আমাদের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেছি। তিনি আমাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে