প্রতিবেদক, রাজনীতি ডটকম

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ ও আমজনতার দলের পর এবার বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া।
বিএনপির সূত্রগুলো বলছে, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (আজমিরীগঞ্জ-বাহুবল) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। এ আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি।
বুধবার (৫ নভেম্বর) রেজা কিবরিয়া নিজেই বিএনপিতে যোগদান ও নির্বাচনে অংশ নিতে আগ্রহের কথা গণমাধ্যমকে জানিয়েছেন।
হবিগঞ্জ-১ আসনে অবশ্য বিএনপির দলীয় প্রার্থী নির্ধারণ নিয়ে জটিলতা রয়েছে। সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া এ আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে শক্ত অবস্থান গড়ে তুলেছিলেন। সম্প্রতি তার ব্যক্তিগত একটি স্ক্যান্ডালের খবরে তার মনোনয়ন নিয়ে সংশয় দেখা দেয়।
এ অবস্থায় রেজ কিবরিয়া বিএনপি যোগ দেওয়ায় এ আসনে তার ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়া অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন নেতাকর্মীরা।
বাবা দীর্ঘদিন ধরে রাজনীতিতে যুক্ত থাকলেও রেজা কিবরিয়া একাডেমিক হিসেবেই নিজেকে গড়ে তুলেছিলেন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হলে ওই সময় গণফোরামে যোগ দেন তিনি।
ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন রেজা কিবরিয়া। ওই সময় গণফোরামের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
পরে নুরুল হক নুরের নেতৃত্বে গঠিত গণঅধিকার পরিষদে যোগ দেন তিনি। ওই দলে আহ্বায়কও ছিলেন। নেতৃত্বের সংকটে দলটি বিভক্ত হয়ে পড়লে আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন। একপর্যায়ে রাজনীতি থেকেই সরে দাঁড়ান।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে