প্রতিবেদক, রাজনীতি ডটকম

সস্ত্রীক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম পবিত্র উমরাহ পালন করেছেন। শনিবার (৪ মে) এশার নামাজের পরে বিএনপি মহাসচিব ও তার সহধর্মিনী রাহাত আরা বেগম ওমরাহ পালন করেন।
রোববার (৫ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহাসচিব শনিবার এশার নামাজের পর উমরাহ পালন করেন। উমরাহ পালনের যেসব আনুষ্ঠানিকতা আছে- যেমন তাওয়াফ করা, সাফা-মারওয়ায় সায়ী করা প্রভৃতি কাজ তিনি সম্পন্ন করেছেন। মসজিদুল হারাম বা হারাম শরীফে উনারা নামাজ আদায় করেছেন।
তিনি আরও বলেন, মসজিদুল হারামে নামাজ আদায়ের মহাসচিব বাংলাদেশ ও দেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া করেন। এছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের লাখ লাখ নেতাকর্মীর জন্য বিশেষ মোনাজাত করেছেন বিএনপি মহাসচিব।
মক্কা বিএনপির সভাপতি বলেন, আগামীকাল (সোমবার) মক্কা থেকে জেদ্দা যাবেন মহাসচিব। আগামী ৮ মে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
প্রসঙ্গত, গত ২ মে মির্জা ফখরুল বাংলাদেশ বিমানে করে মদিনা পৌঁছেন। এরপর স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর রওজা মোবারক জিয়ারত করেন। শুক্রবার মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করেন বিএনপি মহাসচিব।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে