‘আগামীর যুদ্ধে জয়ী হতে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে’

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ২২: ১৬
শুক্রবার গাজীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: রাজনীতি ডটকম

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনকে পিছিয়ে দেয়ার জন্য একটি স্বার্থন্বেষী গোষ্ঠী এবং স্বৈরাচারের দোসর তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কোন অবস্থাতেই ভাববার প্রয়োজন নেই স্বৈরাচারে দোসর পালিয়ে গিয়েছে। স্বৈরাচার পালিয়েছে কিন্তু স্বৈরাচারের দোসর আপনার আমার ভেতরেই আছে। কোন অবস্থাতেই তাদেরকে জয়যুক্ত হতে দেওয়া যাবে না। জনগণকে ঐক্যবদ্ধ রেখে ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙ্গে দিতে হবে। ষড়যন্ত্রের বিপক্ষে জনমত তৈরি করলেই ষড়যন্ত্রকারীরা পালিয়ে যাবে। যেমন পালিয়ে গিয়েছিল ২৪ এর ৫ই আগস্টে মহা শক্তিশালী স্বৈরাচার। মধ্য ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করে সকাল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবো আমরা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় মাওনা বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীপুর উপজেলা, গাজীপুর সদর ও শ্রীপুর পৌর বিএনপির যৌথ আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বিএিনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেকে খেয়াল রাখবেন সদস্য নবায়ন ফরমে যেন স্বৈরাচারের দোসররা সদস্য না হয়। কোন অবস্থাতেই ভাববেন না আপনি খুবই শক্তিশালী মানুষ। শক্তিশালী মহান রাব্বুল আলামিন এবং জনগণ। জনগণকে ঐক্যবদ্ধ না করতে পারলে কয়েক হাজার কর্মী বাহিনী দিয়ে আগামীর যুদ্ধে জয়লাভ করা যাবে না। জনগণকে সুসংগঠিত করবেন, সাথে নিবেন এবং ঐক্যবদ্ধ করবেন তাহলেই ধানের শীষ জয়যুক্ত হবে। জনগণকে সাথে নিলেই আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩১ দফার আলোকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।

তিনি আরো বলেন, আপনাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে বিএনপি শ্রীপুরের দুর্গ পরিণত হয়েছে তার প্রমান আপানার রেখেছেন। তৎকালীন পাকিস্তানি আমল এবং বিগত আওয়ামী বাংলাদেশ সময়ে শ্রীপুরের অবস্থা এরকম ছিল না। বিএনপি আজকে শ্রীপুরের ঘরে ঘরে, গ্রামে গ্রাামে। আগামী প্রজন্মকে একটি সুন্দর, সুখি, সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া এবং সর্বোপরি আগামী প্রজন্মের জন্য কর্মসংস্থান, সকল দুর্নীতি, লুন্ঠন, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে সুশাসনের জন্য বাংলাদেশের মানুষকে যে মানুষটির নেতৃত্ব দিবেন তিনি হচ্ছেন তারেক রহমান।

শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে এবং শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর ছিদ্দিকের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল ইসলাম, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু তাহের মুসুল্লী, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোসলেম উদ্দিন মৃধা, শ্রীপুর পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, গাজীপুর জেল মহিলাদলের সভাপতি গোল নাহার, কেন্দ্রীয় কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা, শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীবুল আলম বেপারী।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে