প্রতিবেদক, রাজনীতি ডটকম

কেবল দল হিসেবে নয়, সারা দেশের সব আসনের যোগ্য প্রার্থীদের নিয়ে বিএনপি বড় ধরনের জোট গঠন করে জাতীয় নির্বাচনে জাতীয় ঐক্য গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, সারা দেশে আসনভিত্তিক সব যোগ্য প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা একটাই বার্তা দিতে চাই, যেন দলের ভেতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে। যাদের সঙ্গে আমরা যুগপৎ আন্দেোলন করেছি তাদেরসহ সবাইকে নিয়ে একটি বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যেন আমরা এই নির্বাচনি বৈতরণী পার হতে পারি।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনি এ কর্মসূচিতে অংশ নেন।
ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন আসনে দলের মনোনয়প্রত্যাশীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছে বিএনপি। সালাহউদ্দিন আহমদ গত শুক্রবার জানিয়েছিলেন, শিগগিরই বিএনপি ২০০ আসনে ধানের শীষের প্রার্থী চূড়ান্ত করে তালিকা দেবে।
সোমবার এসব বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, প্রার্থীদের কাছে আমাদের বার্তা একটাই— বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যেন বিভেদের পথে না যায়, সেই বার্তাটা আমরা প্রার্থীদের দিচ্ছি।
যুবদল সভাপতি এম মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সালাহউদ্দিন আহমদ। দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক যুবদল সভাপতি সাইফুল আলম নিরবসহ যুবদলের কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
তরুণদের নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই দেশ একটি তারুণ্যনির্ভর বাংলাদেশ হবে, যুবকদের কর্মসংস্থাননির্ভর বাংলাদেশ হবে, যুবক ও তারুণ্যের চিন্তা-চেতনানির্ভর, প্রযুক্তিনির্ভর, মেধানির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে। মুক্তিযুদ্ধের শহিদ-জুলাই গণঅভ্যুত্থানের শহিদরা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন, সেই তরুণদের ভাবনাকে ধারণ করেই আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে