পশুহাট থেকে হাসিল আদায়

দিনাজপুরে যুবদল-এনসিপির সংঘর্ষে আহত ৬

ডেস্ক, রাজনীতি ডটকম
দিনাজপুরের পার্বতীপুরে আমবাড়ী পশুর হাট থেকে অতিরিক্ত হাসিল আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেন যুবদলের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে আমবাড়ী পশুর হাট থেকে হাসিল আদায়কে কেন্দ্র করে যুবদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

গতকাল সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে এ সংঘর্ষে উভয়পক্ষের ছয়জন আহত হন।

আহতরা হলেন, হাটের ইজারাদার আনিসুর রহমানের প্রতিনিধি পার্বতীপুর উপজেলা এনসিপির সদস্য তারিকুল ইসলাম ও জোবায়দুল ইসলাম, মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল হক।

আহত তারিকুল ইসলাম বলেন, 'হাটের ইজারাদার আনিসুর রহমানের প্রতিনিধি হিসেবে আমি হাসিল আদায় করে আসছি। কিন্তু স্থানীয় ইউনিয়ন যুবদল আমবাড়ি হাট থেকে প্রতি সপ্তাহে ৫০ হাজার করে টাকা দাবি করে আসছে আমাদের কাছ থেকে। প্রতিবাদ করলে তারা ৪০-৫০ জন এসে আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ দুইজন আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছি।'

আহত রিয়াজুল ইসলাম বলেন, ইজারাদার গরুর হাটে অবৈধভাবে ৫৫০ টাকার স্থলে ৬০০ টাকা করে হাসিল আদায় করে আসছেন। বাধ্য হয়ে যুবদল ও স্বেচ্ছাসেবক দল মিলে এর প্রতিবাদ হিসেবে মানববন্ধন করেন তারা। অতিরিক্ত হাসিদের প্রতিবাদ করায় তাদের ওপর এনসিপি সদস্যরা হামলা চালায়।

আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আরিফ হোসেন বলেন, সোমবার সকালে মোস্তফাপুর ইউনিয়ন যুবদল ও এনসিপি নেতাকর্মীরা হাটের দুই পাশে অবস্থান নেন। পুলিশ তাদের শান্ত করলেও বেলা ১১ টার দিকে এনসিপির সদস্য তারিকুল ইসলাম ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ছয়জন আহত হয়।

এর আগে আমবাড়িতে মানববন্ধন করেন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য হলেন— রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ। প্রধানমন্ত্রী সঙ্গে তাদের সাক্ষাতের সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

১ দিন আগে

সরকারের ৬ মাস: প্রত্যাশা ও প্রাপ্তির ঘাটতি কতটুকু?

বিশ্লেষকরা বলছেন, কিছু কিছু খাতে সরকারের নানা উদ্যোগে সাফল্য মিললেও এখনো বহু পথ হাঁটার বাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসাইন সিদ্দিকী যেমন রেমিট্যান্সের প্রভাবে বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়া ও মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য সরকারকে সা

২ দিন আগে

সরকারের ১৮০ দিনে সাফল্য-সীমাবদ্ধতার তথ্য নিয়ে ই-বুক প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে। আজ ১৭ আগস্ট বিএনপি সরকারের ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ হলো। সরকারের এই প্রথম ১৮০ দিনের সাফল্য, বিভিন্ন উদ্যোগ, সংস্কার ও সীমাবদ্ধতার তথ্য তুলে

২ দিন আগে

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

২ দিন আগে