ভারত অন্যায়ভাবে নদীতে বাঁধ দিয়েছে: হাফিজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘ভারত অন্যায়ভাবে নদীতে বাঁধ দিয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ৫৪টা নদী ভারতের মধ্য দিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছে। এসব নদীতে অন্যায়ভাবে ভারত বাঁধ দিয়ে রাখছে। এর ফলে আমাদের কৃষকরা ন্যায্য পানি পাচ্ছে না। অভিন্ন নদীতে অন্যায়ভাবে বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করেছে। এ কারণেই দেশের মানুষ বন্যায় কষ্ট পাচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির হিস্যা নিশ্চিত করবে।

শনিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে নিয়ে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন স্থায়ী কমিটির এ নেতা।

মেজর হাফিজ বলেন, একটি ব্যতিক্রমী বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র-জনতা, বিএনপি ও বিরোধী দলসমূহ তাদের ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন। ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহ মিলে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্র্বতীকালীন সরকার প্রতিষ্ঠা করেছি। আমরা এই সরকারকে সাহায্য সহযোগিতা করব।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের জঞ্জাল আওয়ামী লীগের সরকার যে সমাজ রেখে গেছে, অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতি করেছে। আয়নাঘরের মতো মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে গুম-খুন করেছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরাই সরকারকে সময় দিতে চাই। আমরা আশা করি একটি যৌক্তিক সময় জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অন্তর্র্বতীকালীন সরকার উদ্যোগ নেবে।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা এ অন্তর্র্বতীকালীন সরকার পেয়েছি। বিএনপির ১৬ বছর আগে এ আন্দোলন শুরু করেছিল। আমাদের শত শত কর্মী খুন হয়েছে, হাজার হাজার কর্মী জীবন দিয়েছে। আওয়ামী লীগ সরকার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ওপর যে ধরনের অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এ বিশ্বে এমন আর কোনো নজির নেই। আন্দোলনের শেষ পর্যায়ে কোটা আন্দোলনে মাঠে নেমেছে ছাত্র-জনতার দল। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও প্রতিটি সদস্যকে ধন্যবাদ ও অভিবাদন জানাই। তারা বুকের রক্ত ঢেলে এদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠার পথ সুগম করেছে। আবু সাঈদ, মুগ্ধসহ যারা শহিদ হয়েছেন তাদের সবার রুহের মাগফিরাত কামনা করি।

স্থায়ী কমিটির এই নেতা বলেন, ছাত্রজনতার সর্বশেষ আন্দোলনে বিএনপির ১৯৮ জন নেতাকর্মী শহিদ হয়েছেন। আওয়ামী লীগ সারা দেশে নির্যাতন নিপীড়ন চালিয়ে ভেবেছিল কেয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। কিন্তু বাংলাদেশের মানুষ বীরের জাতি। ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছি। এবার জুলাই বিপ্লবেও স্বাধীনতা অর্জন করেছি। আমরা দু’বার স্বাধীনতা অর্জন করেছি। তিনি আরও বলেন, আজকে জিয়াউর রহমানের মাজারে এসেছেন বরগুনা থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। এই জননেতা আগামী দিনে বরগুনাকে আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন।

নুরুল ইসলাম মনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক দিন আগে আমাকে দলের ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন। এ জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার কাছে কৃতজ্ঞ। বেগম খালেদা জিয়া এখন অসুস্থ, তিনি শিগগির দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য যাবেন। আমি তার পক্ষ থেকে সবার কাছে দোয়া চাচ্ছি।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা বানভাসি মানুষ আছেন এবং মানবতার জীবনযাপন করছেন, তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

এ সময়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে