তুলির প্রার্থিতায় বিক্ষোভ, এস এ খালেকের ছেলে সাজুকে শোকজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ২১: ১১
এস এ সিদ্দিক সাজু (বাঁয়ে) ও সানজিদা ইসলাম তুলি (ডানে)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১৪ আসনে দল ঘোষিত প্রার্থীর বিরোধিতা করে একাধিকবার বিক্ষোভের ঘটনায় দারুসসালাম থানা কমিটির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ নোটিশ) দিয়েছে বিএনপি। তিন দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

ঢাকা-১৪ আসনে বিএনপি প্রার্থী করেছে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাকে’র সংগঠক সানজিদা ইসলাম তুলিকে। সাজু এ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি একই আসনের একাধিক মেয়াদের সাবেক সংসদ সদস্য এস এ খালেকের ছেলে।

শনিবার (২২ নভেম্বর) ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাকের সইয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এস এ সিদ্দিক সাজুকে।

নোটিশে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডসহ দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাজ করার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। সুতরাং আপনার বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী তিন দিনের মধ্যে একটি লিখিত জবাব নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে আনুরোধ করা হলো।

সাজু দীর্ঘ দিন ধরেই ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য হিসেবে নিজেকে বাবার উত্তরসূরি হিসেবে তুলে ধরার চেষ্টা করে আসছেন। তবে এ আসন থেকে বিএনপি মনোনয়ন দিয়েছে আলোচিত মানবাধিকার সংগঠন মায়ের ডাকের সংগঠক তুলিকে।

এ মাসের শুরুতে বিএনপি প্রার্থী তালিকা ঘোষণার পর সাজুর কর্মী-সমর্থকরা বিরূপ প্রতিক্রিয়া দেখান। দল থেকে বারবারই ঘোষিত প্রার্থীর প্রতি সমর্থন দেখানোর কথা বলা হলেও সাজুর কর্মী-সমর্থকরা দফায় দফায় বিক্ষোভ করেন। দলীয় সূত্র বলছে, দলের নির্দেশনা থাকা সত্ত্বেও কর্মী-সমর্থকদের নিয়ন্ত্রণ করতে না পারার কারণেই সাজুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

১ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১ দিন আগে