প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি
ড. মঈন খান বলেন, ‘একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন ইতিহাসে দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে, এ জন্য ইসিকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।’
তিনি সতর্ক করেছেন, প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত কোনো কর্মকর্তা যেন ভোটে দায়িত্ব পালন করতে না পারেন। তিনি বলেন, ‘গত ১৫ বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। তাই বিগত নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের নিয়ে সতর্ক থাকতে হবে।’
ড. মঈন খান আশঙ্কা প্রকাশ করেন যে, ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে এবং জানান, কমিশনও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, ‘গণমাধ্যম যাতে বিনা বাধায় কাজ করতে পারে, তা কমিশনকে নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।’
ড. মঈন খান জোট নিয়ে বলেন, ‘জোট নিয়ে ভাবার এখনো সময় আসেনি। সময় হলে বিএনপি জানিয়ে দেবে।’

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে