প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কিছুদিন আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী দিল্লিতে এক অনুষ্ঠানে বলেছেন, "ভারতের কঠোর অবস্থানের কারণেই বাংলাদেশে ৭ই জানুয়ারি নির্বাচনের আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে কার্যত গা ঢাকা দিতে হয়েছিল।" এ ধরণের একটি মিথ্যা প্রচারণা তিনি চালিয়েছেন অবৈধ সরকারের পক্ষে। তিনি বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছেন শেখ হাসিনা আর তাকে রক্ষা করছেন প্রতিবেশী প্রভূরা।
রিজভী বলেন, জাতির পক্ষে দেশের স্বাধীনতার পক্ষে যারা থাকেন তারাই হলো প্রকৃত দেশপ্রেমিক। আজকে সিরাজউদ্দৌলার নীতির পক্ষে আছে জনগণ , আর জনগণের পক্ষে আছেন বেগম খালেদা জিয়া। আর মীরজাফরের পক্ষে আছেন শেখ হাসিনা, ওবায়ুল কাদের, হাছান মাহমুদ সাহেবরা। আর লর্ড ক্লাইভের ভুমিকা পালন করছেন পিনাক রঞ্জন চক্রবর্তীরা।
আজ বুধবার (১০ এপ্রিল) শেওড়াপড়ায় বিএনপি নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।
বিএনপি নেতা আরও বলেন, আর একদিন পর ঈদ বাংলাদেশের ঘরে ঘরে কোনো ঈদের আনন্দ নেই। সরকারের সীমাহীন লুটপাট আর দুঃশাসনে পড়ে মানুষের অবস্থা খুবই নাজুক। এ রমজানে দেখেছেন নিত্যপণ্যের দাম কিভাবে লাগামহীন ছিল। মানুষ এখন আলু কিনতে পারে না। লেবু কিনতে পারে না চিনি কিনতে পারে না। সেমাই কিনতে পারে না। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারে না।আর ক্ষমতাসীন দলের লোকেরা আছে মহা ধুমধামে। কারণ তাদের হাতে আছে লুটের অবৈধ টাকা।
তিনি বলেন, আওয়ামী প্রধান শেখ হাসিনা গোটা দেশটাকে পরনির্ভরশীল করতে প্রতিদিন কত চিৎকার চেঁচামেচি করছেন। ওবায়দুল কাদের সাহেবরা প্রতিদিন শেখ হাসিনা গুন গান গাইছেন। দেশের মানুষ মরল না বাঁচল তাতে তাদের কিছু যায় আসে না। তাদের চাই শুধু ক্ষমতা।
তিনি বলেন, দেশে এখন কোনো গণতন্ত্র নেই। দেশের ৯৭ ভাগ জনগণ ভোট কেন্দ্রে যায়নি। একটি দেশ ছাড়া বিশ্ববাসীও এ অবৈধ সরকারের ভোটকে সমর্থন দেয়নি। সুতরাং সেদিন বেশি দুরে নয় আমরা যারা গণতন্ত্রের পক্ষে আছি আমরাই বিজয়ী হব, দেশের গণতন্ত্রকামী মানুষ বিজয়ী হবে।
এ সময় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিুল হক,তারিকুল আলম তেনজিং, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে