সাক্ষাৎকার

মির্জা ফখরুলের বক্তব্য ‘অসত্য-প্রতিহিংসাপরায়ণমূলক’, প্রতিবাদ জামায়াতের

মির্জা ফখরুলের বক্তব্য ‘অসত্য-প্রতিহিংসাপরায়ণমূলক’, প্রতিবাদ জামায়াতের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ জামায়েত ইসলামী

ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামায়াতে ইসলামীকে নিয়ে দেওয়া বক্তব্যকে ‘অসত্য ও প্রতিহিংসাপরায়ণমূলক’ বলে অভিহিত করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

জামায়াতে ইসলামী বিএনপির কাছে ৩০টি আসন চেয়েছে বলে মির্জা ফখরুল যে দাবি করেছেন, তার প্রমাণ জাতির জামনে উপস্থাপন করার চ্যালেঞ্জ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গোলাম পরওয়ার নিন্দা ও প্রতিবাদ জানান। এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এই সময়ে মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি ছাপা হয়।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা আমাদের দৃষ্টি গোচর হয়েছে। সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ এ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন বলে বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। এ বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, যদি এ বক্তব্য তার (মির্জা ফখরুল) হয়ে থাকে, তবে বাধ্য হয়ে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি এ বক্তব্য যদি তার হয়ে থাকে, তাহলে জামায়াতে ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে, তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য দ্ব্যর্থহীন কণ্ঠে আহবান জানাচ্ছি।

এই সময়কে দেওয়া ওই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে বিএনপির কাছে ৩০টি আসন চেয়েছে। তবে বিএনপি তাতে রাজি হয়নি। বিএনপি অনেক কম আসন দিতে চেয়েছে, যা জামায়াতের মনঃপূত হয়নি। এ কারণেই তারা সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের জন্য আন্দোলন শুরু করেছে বলে মির্জা ফখরুল ওই সাক্ষাৎকারে বলেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী স্বাভাবিকভাবে তার মূল নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে জামায়াতে ইসলামীর বর্তমান সময়ে দূরতম কোনো সম্পর্ক নেই। তিনি (মির্জা ফখরুল) যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন, তাহলে আমরা আহ্বান জানাব, সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন।

জামায়াতে ইসলামীর রাজনীতি ও সংগঠনের মর্যাদা সম্পর্কে মির্জা ফখরুল ‘তাচ্ছিল্যের ভাষায় কথা বলেছেন’ উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, এর বিচারের ভার জনগণের আদালতের ওপর ছেড়ে দিলাম। জনগণের ওপর আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। আমাদের কার্যক্রম দেশ ও জনগণের জন্য। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের চূড়ান্ত লক্ষ্য। আমাদের ভরসার মূল জায়গা মহান রবের করুণা ও সাহায্য।

ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গণভোট নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: নাহিদ

ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে নাহিদ বলেন, শেখ হাসিনা এবং শহীদ হাদি ভাইয়ের খুনিদের বাংলাদেশে পাঠাতে হবে। এর পরই ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে। এছাড়া ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির সুযোগ নেই।

২ দিন আগে

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদুত মি. ইয়াও ওয়েন। আজ মঙ্গলবার বেলা ১১টায় ডা. শফিকুর রহমানের রাজধানী ঢাকার বসুন্ধরার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

২ দিন আগে

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৬

উত্তপ্ত পরিস্থিতির সুযোগ নিয়ে উভয় পক্ষের বেশ কিছু বহিরাগত হলের ভেতরে প্রবেশ করলে বিশৃঙ্খলা আরও প্রকট আকার ধারণ করে। একপর্যায়ে সংঘর্ষে ধারালো অস্ত্রের ব্যবহার ও ছুরিকাঘাতের ঘটনাও ঘটে।

২ দিন আগে

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

৩ দিন আগে