শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে ৭ দিনের কর্মসূচি বিএনপির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপির দলীয় পতাকা

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বগুড়া জেলা বিএনপি।

শনিবার (১৮ জানুয়ারি) জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কেএম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে— ১৮ জানুয়ারি সকাল সাতটায় শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সোয়া ৭টায় শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ।

বাদ যোহর এবং বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে মৎস্যজীবী দল ও তাঁতী দলের উদ্যোগে দোয়া মাহফিল।

১৯ জানুয়ারি সকাল ১০টায় ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। সকাল ১০টায় জেলা বিএনপির উদ্যোগে ও ড্যাব বগুড়ার সহযোগিতায় দত্তবাড়ি অ্যাজমা কেয়ার অ্যান্ড প্রিভেশন সেন্টারে ফ্রি চিকিৎসা ক্যাম্প। বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে জেলা বিএনপির দোয়া মাহফিল।

২০ জানুয়ারি সকাল ১০টায় জেলা যুবদলের উদ্যোগে গাবতলীর বাগবাড়িতে কম্বল বিতরণ, বাদ যোহর বগুড়া পাড়া রওশন শাহ মাদ্রাসায় শহর বিএনপির খাদ্য বিতরণ। বিকেল তিনটায় শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির আলোচনা সভা।

২১ জানুয়ারি মহিলা দলের উদ্যোগে ফুলবাড়ি শিশু পরিবারে খাদ্য বিতরণ, বাদ আছর মহাস্থান মাজার মসজিদে সদর উপজেলা বিএনপির দোয়া মাহফিল। ২২ জানুয়ারি বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল, বাদ যোহর আদালত চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের খাদ্য বিতরণ।

২৩ জানুয়ারি বাদ যোহর বায়তুর রহমান জামে মসজিদে কৃষক দলের দোয়া মাহফিল, বাদ যোহর দলীয় কার্যালয়ে শ্রমিক দলের শীতবস্ত্র বিতরণ। ২৪ জানুয়ারি বাদ আছর দলীয় কার্যালয়ে জিয়া পরিষদের কম্বল বিতরণ। এছাড়াও সব উপজেলা ও পৌর বিএনপি ওই কর্মসূচি পালন করবে বলে জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে