খেলোয়াড়দের রাজনীতি করা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানের বিরুদ্ধে চেক প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১৯ জানুয়ারি) সকালে ঢাকার সিএমএম আদালত এই আদেশ জারি করার পর বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা চলছে।

একইদিন বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দেখতে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে সাকিবের মামলার বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ফখরুল বলেন, “এটা আমার বিষয় নয়, তাই আমি মন্তব্য করতে চাই না।”

তবে তিনি জানান যে, সক্রিয় খেলোয়াড়ি জীবন চলাকালীন রাজনীতিতে জড়ানো উচিত নয়। তার মতে, এতে খেলার পরিবেশ এবং রাজনীতির মধ্যে বিরোধের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ক্যারিয়ার শেষে খেলোয়াড়রা রাজনীতিতে যোগ দিতে চাইলে তা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মনে করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ‘খেলাধুলা এবং রাজনীতির মধ্যে সম্পর্ক থাকা উচিত নয়, বিশেষত যখন কেউ সক্রিয় খেলোয়াড়। তবে খেলা ছেড়ে দেওয়ার পর কেউ রাজনীতি করলে সেটা তার অধিকার। এ বিষয়ে মানুষের স্বাধীনতা থাকা উচিত।’

দীর্ঘ সময় পর মির্জা ফখরুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) উপস্থিত হন। তিনি জানান, ‘১৯৯১ সালে বোর্ডের সদস্য হওয়ার পর এত বছর পরে এবারই তিনি প্রথম স্টেডিয়ামে এসেছেন।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে