প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৯৯১ ও ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে দুবারই তিনি মন্ত্রিসভায় ছিলেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে অসুস্থ হয়ে পড়লে আব্দুল্লাহ আল নোমানলে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান দেশের বাইরে থাকেন। তিনি দেশে ফিরলে দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগ পর্যন্ত নোমানের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হবে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আয়োজনে আজ মঙ্গলবার এক সমাবেশে প্রধান বক্তা থাকার কথা ছিল আবদুল্লাহ আল নোমানের। তার মৃত্যুর খবরে এ সমাবেশ স্থগিত করা হয়েছে।
আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৯৯১ সালে চট্টগ্রাম-৯ আসন (কোতোয়ালি) থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল্লাহ আল নোমান। সেবার বিএনপি সরকার গঠন করলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। পরে ২০০১ সালে ফের একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এবার বিএনপি সরকার গঠন করলে তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
আব্দুল্লাহ আল নোমান ছাত্রজীবনে রাজনীতি শুরু করেন ছাত্র ইউনিয়নে যোগ দেওয়ার মাধ্যমে। ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করেছিলেম তিনি। মেননপন্থি ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ছাত্রজীবন শেষে শ্রমিক রাজনীতিতে যোগ দেম মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে। পূর্ববাংলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ছিলেন তিনি। পরে ভাসানীপন্থি ন্যাপের রাজনীতিতেও যুক্ত হন। ১৯৭০ সালে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন নোমান। যুদ্ধের পরও ন্যাপের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরে জিয়াউর রহমান বিএনপি গঠন করলে ১৯৮১ সালে যোগ দেন দলটিতে। শেষ দিন পর্যন্ত তিনি এই দলেই ছিলেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে