প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের শীর্ষস্থানীয় দুই পত্রিকায় হামলার ঘটনা পরিকল্পিত ও নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। তবে এগুলো করে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না। সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগে থেকেই চিহ্নিত জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করা উচিত ছিল।’
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করে ছাত্র-জনতা। এক পর্যায়ে রাতে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এবং ফার্মগেটে ডেইলি স্টার ভবনে ভাঙচুর করে বিক্ষুব্ধরা। প্রথমে প্রথম আলো ভবনে এবং পরে ডেইলি স্টারে আগুন দেওয়া হয়।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সরকারের সাথে বিএনপি সমন্বয় করছে। নিরাপত্তার বিষয়ে সরকার সহযোগিতা করছে। ২৫ ডিসেম্বর ৩০০ ফিট এলাকায় তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান হবে।’

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে