প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী ১৬ এপ্রিল বৈঠক করবে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য স্পষ্ট ও সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা বিএনপিকে ১৬ এপ্রিল দুপুর ১২টায় সাক্ষাতের জন্য সময় দিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করব।
এর আগে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সালাহউদ্দিন সাংবাদিকদের জানান, নির্বাচনি রোডম্যাপের জন্য বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে। সেসময় তিনি বলেন, আমরা অবশ্যই ডিসেম্বরের আগে সংসদ নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চাইব।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যেহেতু বিভিন্ন বিষয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্যের কারণে কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে। তাই আমরা তাকে (প্রধান উপদেষ্টাকে) বিষয়গুলো স্পষ্ট করার অনুরোধ জানাবো।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, প্রধান উপদেষ্টার উচিত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জাতির সামনে নির্বাচনি রোডম্যাপ স্পষ্টভাবে উপস্থাপন করা, যেন জনগণের মধ্যে অনিশ্চয়তা ও অস্থিরতা দূর হয়, রাজনৈতিক স্থিতিশীলতা আসে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতি পায়। এর আগে, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি এবং তারা জুনের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করবে বলে জানিয়েছে। প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে