ছাত্রদের বিজয় অবশ্যই হবে: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,‘ ছাত্রদের আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে এসে গেছে। আমরা বিশ্বাস করি, ইনশাল্লাহ জনগণের বিজয় অবশ্যই হবে। ছাত্রদের বিজয় অবশ্যই হবে।’

শনিবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে সাংবাদিকদের উপস্থিতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। এদিন তিনি কারাগারে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

আমির খসরুর বাসা থেকে বেরিয়ে অপেক্ষমান সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে এখন একটা গণজাগরণ শুরু হয়েছে। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে সব সাধারণ মানুষ যোগ দিয়েছেন। সব পেশার মানুষেরা যুক্ত হয়েছেন, সব ভয়কে উপেক্ষা করে। এটাই হচ্ছে এবারকার আন্দোলনের বড় দিক। মানুষ অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছে। আমরা সব সময় বলে এসেছিলাম, তরুণদের জাগ্রত হওয়ার কথা, সেই তরুণরা জেগে উঠেছে।’

‘এজন্য আমরা অত্যন্ত আশাবাদী তরুণরা যেখানে জেগে ওঠে, ছাত্ররা যেখানে জেগে ওঠে, যুবকরা যেখানে জেগে ওঠে— সেই আন্দোলনকে পরাজিত করা সম্ভব না। আজকে ভয়াবহ দানবীয় সরকার যেভাবে শত শত ছাত্রকে হত্যা করেছে, আমাদের সন্তানদের, আবার পত্রিকায় দেখতে পাই— তাদের গণকবর দেওয়া হয়েছে। তারা (সরকার) তো পাকিস্তানি হানাদারদের ছাড়িয়ে গেছে।’ বলেন মির্জা ফখরুল।

এসময় ‘বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মসূচিতে পাশে থাকতে ও মাঠে নামার আহ্বান জানিয়েছে’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের প্রথম দিন থেকেই, ছাত্ররা যেদিন শুরু করে, এর যৌক্তিকতা সে সম্পর্কে আমরা কথা বলেছি। আমরা কেবল সহযোগিতা শুধু নয়, একাত্মতা ঘোষণা করেছি।’

ফখরুল বলেন, ‘দেশে আমাদের নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানাতে চাই, ছাত্রদের এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য।’

এরপর ১৬ জুলাই ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সংবাদ সম্মেলনে বলেন, ‘‘কোটা আন্দোলনের দাবির সফল বাস্তবায়নে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আজ (১৬ জুলাই) থেকে ‘সর্বাত্মকভাবে রাজপথে’ থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল।’’ সোমবার (১৫ জুলাই) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর পরদিন এই সংবাদ সম্মেলন করে ছাত্রদল।

‘অমানবিক কাজগুলো করবেন না’, জেল কর্তৃপক্ষের প্রতি

বিএনপির মহাসচিব অভিযোগ করেন, গত এক মাসে বিএনপিসহ বিরোধী দলগুলোর গ্রেফতারকৃত নেতাকর্মীরা কারাগারে অমানবিক জীবন যাপন করছে। তিনি বলেন, ‘আমাদের দলের সিনিয়র নেতা নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী তারা বয়স্ক, অসুস্থ। পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ নেই। পরিবার কিছু পাঠাতে পারছে না। আইসোলেটেড করে রাখা হয়েছে। ওষুধ পাঠানো যাচ্ছে না, ইনসুলিন পাঠাতে পারছে না পরিবার।’

মির্জা ফখরুল কারাকর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এই সময়ে অমানবিক কাজগুলো করবেন না।’

এর আগে বিএনপির মহাসচিব বনানীতে নজরুল ইসলাম খানের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা জানান, নজরুল ইসলাম খানের স্ত্রী কান্তা ইসলাম অত্যন্ত অসুস্থ। মহাসচিব তার সঙ্গে দেখা করেন। এসময় ছেলে অনিক খান ও ছেলের বউ রাবেয়া আক্তার রাখি খান সেখানে ছিলেন।

‘এরপর মহাসচিব আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় যান। সেখানে তার স্ত্রী তাহেরা খসরুর সঙ্গে কথা বলেন। এসময় ছেলে ইসরাফিল খসরু ছিলেন উপস্থিত।’ জানান শায়রুল কবির।

বিএনপির দাবি, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর অন্তত ৯ হাজার নেতাকর্মীকে সারা দেশে গ্রেফতার করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

১ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে