প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির ভাইস চেয়ারম্যান শাসসুজ্জামান দুদু বলেছেন, অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রয়েছে। তারা দ্রততম সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে দেশকে গণতন্ত্রমুখী করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। তবে দেশে চলতি বছরেই জাতীয় সংসদ নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে রংপুর নগরের একটি কমিউনিটি সেন্টারে রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু সদস্য সন্তানতুল্য। তারা গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাজার ব্যবস্থাসহ সবই স্বভাবিক হবে। তা না হলে সংকট থেকেই যাবে।
তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও বিগত ১৬ বছরের আন্দোলনের নেতা তারেক রহমান একটি নতুন পরিবর্তনের দিকে বাংলাদেশকে নিয়ে গেছেন, গণঅভুত্থ্যানে নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের পরিপ্রেক্ষিতে বাংলাদেশটাকে গণতন্ত্রীমুখী করতে হবে। গোষ্ঠীতন্ত্রের বাইরে গিয়ে জনগণের বাংলাদেশ গড়তে হবে। এ লক্ষ্যে আমাদের বিভিন্ন জেলায় সাংগঠনিক সভা চলছে, এ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সভার মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে কমিটি হচ্ছে বা হবে, যেটি সব চেয়ে আনন্দ ও গুরুত্বপূর্ণ।
সভায় প্রধান বক্তা ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বিশেষ অতিথির বক্তব্য দেন- বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজুসহ অনেকে।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে