প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক স্পষ্টভাবে বলেছেন, ‘চাঁদাবাজি যেই করুক, কোনো ছাড় নয়, যদি সে বিএনপির নাম ব্যবহার করে।’
রোববার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুর-১০ নম্বর হোপ মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ব্যবসায়ীদের উদ্দেশে আমিনুল হক বলেন, ‘আপনারা কাউকে চাঁদা দেবেন না। কেউ যদি বিএনপির পরিচয়ে চাঁদা দাবি করে তবে আমরা সেই ব্যক্তির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেব।’
তিনি অভিযোগ করেন, ‘পতিত আওয়ামী লীগ থেকে আসা কিছু নতুন চক্র বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। এতে দলের সম্মানহানি হচ্ছে। বিএনপি এ ধরনের অপকর্ম বরদাশত করবে না।’
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক বলেন, ‘বর্তমান সরকারের অদক্ষতা ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। জনগণের ভোটে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে অর্থনীতি পুনরুদ্ধার করাই হবে অন্যতম অগ্রাধিকার।’
ব্যবসায়ীদের আশ্বস্ত করে আমিনুল হক বলেন, ‘আপনারা যারা অস্থায়ীভাবে ব্যবসা করছেন, আমরা নির্বাচিত হলে স্থায়ী মার্কেট নির্মাণ করব। যাতে করে আপনারা নিরাপদে ও নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন।’
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, পল্লবী থানার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু ও যুবদল পল্লবী থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুকুল ফৌজ, শিশু কিশোর সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন বাপ্পি প্রমুখ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে