প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগ সরকার মানুষের ভোটকে ভয় পায়। এ জন্য ভোট ভাগাভাগি নিয়ে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির পক্ষ থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ‘আজ যা হচ্ছে তা নির্বাচন নয়, এটা বানরের পিঠে ভাগাভাগি। যে দেশ গণতন্ত্রের জন্য স্বাধীন করা হয়েছিল, সে দেশে এমন প্রহসন চলতে পারে না।’
তিনি আরও বলেন, ‘আজকে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাবনতচিত্তে পুষ্পমাল্য দিয়ে আবেদন করছি, আপনারা এই সংঘাতের পথ ছেড়ে দিন। এ দেশের শান্তিপ্রিয় মানুষ শান্তিতে থাকতে চায়। অচলাবস্থার অবসান ঘটিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। আমরা রাজপথে আছি, রাজপথে থাকব।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বছরের পর বছর ক্ষমতা আকড়ে ধরে রেখেছে এই সরকার। তারপরও সরকার কেন ভয় পায় সুষ্ঠু নিরপেক্ষ ভোটে আসতে? আমরা তাদের আমন্ত্রণ জানাই, আপনারা জনগণের মুখোমুখি হন। দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিন। আপনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আসুন।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন প্রমুখ।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে