প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগ যে ভুল করেছে, সেই ভুল বিএনপি করবে না মন্তব্য করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। আমরা চাই না কোনো বাবা তার সন্তানকে হারাক।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়ার শিবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত ও আহত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হউক। আমরা চাই, বাংলাদেশে এখন থেকে কোনো চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি আর চলবে না। কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, দুষ্কৃতকারী যদি আমার দলের লোকও হয় বা এই ধরনের কোনো কার্যকলাপের সহিত জড়িত থাকে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ও আইনগত ব্যবস্থা নিতে। বিএনপি স্বৈরাচারের মতো আচরণ করতে চায় না। গত ১৭ বছরে আওয়ামী লীগ যে ভুল করেছে, সেই ভুল বিএনপি করবে না।
তিনি আরও বলেন, আমরা চাই জনগণকে সাথে নিয়ে তাদের প্রত্যাশাকে নিয়ে এবং জনগণের সাথে কাঁধে কাঁধ মিলেয়ে আগামী সমৃদ্ধশালী শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে। সেই শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার আমার সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আমিনুল হক বলেন, আজকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। বাংলাদেশে যাতে একটা সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি হয়। বিষয়টি নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন। তিনি বলছেন, বাংলাদেশের জনগণের যে প্রত্যাশিত গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা এবং বাংলাদেশের মাটিতে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং সেই সরকার জনগণের কথা মতো চলবে। থাকবে জনগণের কাছে তার জবাবদিহিতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম প্রমুখ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে