বিএনপি ক্ষমতায় গেলে শহিদ ও আহত পরিবারের পুনর্বাসন করবে: দুদু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১৪: ৫৫
বুধবার ২৪ জুলাই যোদ্ধা আন্দোলন কেন্দ্রীয় কমিটি আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শামসুজ্জামান দুদু। ছবি: রাজনীতি ডটকম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জনগণের ভোটে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে গত ১৭ বছরে শহিদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন ও সহায়তা দেওয়া হবে।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই শহিদ ও আহত পরিবারের জন্য নিজস্ব ফান্ড থেকে সহায়তার উদ্যোগ নিয়েছেন এবং সরকার গঠনের পর এ উদ্যোগ আরও বিস্তৃত করা হবে।

বুধবার (৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান প্রেক্ষাপটে বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান। আয়োজন করে ‘২৪ জুলাই যোদ্ধা আন্দোলন কেন্দ্রীয় কমিটি’।

দুদু বলেন, বিএনপি তো এখন ক্ষমতায় নেই, এমপি নেই, সরকার নেই—তাহলে ব্যর্থতার দায় বিএনপির কেন? দেশে যা কিছু ঘটছে তার দায় বিএনপির ঘাড়ে চাপানো অনুচিত। দেশে একটি সরকার আছে, সেই জায়গায় নজর দিতে হবে।

তারেক রহমানের সাম্প্রতিক বিবিসি সাক্ষাৎকারের প্রশংসা করে তিনি বলেন, “সাক্ষাৎকারটি অত্যন্ত গঠনমূলক ও হৃদয়স্পর্শী। সেখানে তিনি দেশের সমস্যাগুলো খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন।”

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, “আমাদের প্রতিবেশী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে সহযোগিতা করেছে। তিনটি তামাশার নির্বাচনের পরও তারা সেটিকে সফল নির্বাচন হিসেবে স্বীকৃতি দিয়েছে। এমনকি শেখ হাসিনার গলায় মালা পরিয়েছে। এটি প্রমাণ করে তারা বাংলাদেশের জনগণের নয় বরং একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে।”

দুদু আরও বলেন, “আমরা খুনি সরকারকে বিদায় করেছি, তবে কাজ এখানেই শেষ নয়। এখন দরকার একটি সত্যিকারের জাতীয় নির্বাচন এবং গণভিত্তিক সরকার গঠন। যতদিন তা না হবে, ততদিন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্রের প্রশ্নে আপস করা যাবে না।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপনসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে