‘আবরার ফাহাদের আত্মত্যাগ ২৪-এর গণঅভ্যুত্থানের সিঁড়ি তৈরি হয়েছে’

ঢাবি প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ছয় বছর আগে ছাত্রলীগের নির্যাতনে প্রাণ হারানো বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগের মধ্য দিয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানের সিঁড়িগুলো নির্মিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘মতপ্রকাশ থেকে মৃত্যু: শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শিরোনামে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ব্রিটিশ শোষণ থেকে শুরু করে পরবর্তী সময়ে পূর্ববঙ্গের রাজনৈতিক ইতিহাস–১৯০৫-এর ভঙ্গভঙ্গ, ১৯১১-এর বঙ্গভঙ্গ রদ এবং পরে লাহোর প্রস্তাব, সব মিলিয়েই ভাগাভাগি ও শোষণের ধারাকে প্রভাবিত করেছে।

তিনি আরও বলেন, ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত রাজনীতির ধারায় বিদেশি আধিপত্যবাদের নানামুখী ইতিহাস দেখা যাবে এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অবনতিও নিজেদের মধ্যে বিশ্লেষণ করা দরকার।

সালাহউদ্দিন বলেন, পৃথিবীর প্রত্যেক দেশে পার্শ্ববর্তী যে সব বৃহৎ শক্তির দেশ আছে, তাদের একটি পরিকল্পনা থাকে। দুর্বল প্রতিবেশী দেশে সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তারের কৌশল নিয়ে সতর্কবার্তা দেন তিনি। বিদেশি প্রভাবশালী শক্তির পক্ষে অনুকূল শাসকগোষ্ঠী সৃষ্টির মাধ্যমে এ ধারা কার্যকর করার চেষ্টা চালানো হয়েছে এবং এতে তারা আংশিক সফলও হয়েছে।

শুধু মাঠে স্লোগান তুলে বা রাজনীতি করে খারাপ পলিটিক্স ধ্বংস করা যাবে না বরং শিকড় থেকে বদল আনতে হবে; রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করে ভাল রাজনীতি প্রতিষ্ঠাই একমাত্র কার্যকর উপায়।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের শেকড় তুলতে হলে জনগণের সামনে ভালো রাজনীতির উপস্থাপন করতে হবে বলেও জানান তিনি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে