প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। এই নির্বাচন বিএনপিকে একটি সতর্ক সংকেত দিয়েছে।
সেলিমা রহমান বলেন, আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের দোসরদের সাথে মিলে আরেকটি রাজনৈতিক দল কীভাবে খেলা খেললো। এগুলো আপনাদের বুঝতে হবে, জানতে হবে এবং এখন থেকে কাজ করতে হবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর মহিলাদলের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।
বরিশাল নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা এতে অংশ নেন।
এ সময় সেলিমা রহমান আরও বলেন, আগামী নির্বাচন সামনে, এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এখন থেকে আপনারা প্রতিটি ঘরে ঘরে আপনারা যাবেন, আপনাদের দায়িত্ব কে নমিনেশন পাচ্ছে, তা বড় কথা নয় কিন্তু ধানের শীষ যেন ভোট পায়।
তিনি বলেন, আজকে সমাজ নষ্ট হয়ে গেছে, পারস্পরিক শ্রদ্ধাবোধ নাই, অশালীন ভাষায় বাচ্চারা গালাগাল করছে, ছাত্ররা গালাগাল করছে, শিক্ষকের সম্মান নাই, মায়ের সম্মান নাই, বাবার সম্মান নাই, তাদের ফিরিয়ে আনতে হবে আপনাদের মাঝখান দিয়ে।
এর আগে তিনি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, দুই একটি রাজনৈতিক দল তারা ভোটের মাধ্যমে আসতে চাচ্ছে না।
তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রধান লক্ষ জাতীয় সংসদ নির্বাচন এখনও অর্জিত হয়নি। তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। বিএনপি নেতাকর্মীদের সতর্ক থেকে তাদের প্রতিহত করতে হবে।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে বাটামারা ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাটামারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আব্দুর রহমান। এতে প্রধান বক্তা ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির এক নং সদস্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস ছত্তার খান।
বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, মুলাদী পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব খান প্রমুখ।
এদিকে উৎসবমুখর পরিবেশে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় আগামী জাতীয় নির্বাচনে দলের সবপর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সেলিমা রহমান।
পাশাপাশি আগামী নির্বাচনে জয়ী হতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কাজ করার আহ্বান জানান তিনি।
পরে মহিলা দলের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে