ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় ঘসেটি বেগম: দুলু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৮: ২৫

দুলু পতন হওয়া সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বাংলার আরেক ঘসেটি বেগম’ মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করে ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন শেখ হাসিনা। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে জনগণের সামনে বিচারের মুখোমুখি করতে হবে।

ছাত্র-জনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ছাত্র-জনতার আন্দোলনের সব বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ।

দুলু বলেন, আওয়ামী লীগ ২০০৮ সাল থেকে চার বার বিনা ভোটে সারাদেশে এমপি বানিয়েছিল। তারা কখনো নিরপেক্ষ নির্বাচন দেয়নি। বিএনপি গত ১৫ বছর থেকে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। বিএনপিকে কোথাও স্বাভাবিকভাবে স্বাধীনভাবে কোনো কর্মসূচি করতে দেয়নি আওয়ামী লীগ। হামলা-মামলা দিয়ে নাজেহাল করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শত শত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ এখন মুক্ত স্বাধীন।

দুলু এসব বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

বর্তমান সরকারকে অনুরোধ জানিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ করেছিল, তার ছবি পর্যন্ত ছাপতে দিতো না। এখন পাশের দেশে বসে ঘসেটি বেগম ও তার ছেলে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে, দেশে এদের বক্তব্য প্রচারণা বন্ধ করতে হবে। দেশের মানুষ আর এদের বক্তব্য শুনতে চায় না, তাদের ছবিও দেখতে চায় না। আমাদের দাবি, ছাত্র-জনতাকে যারা খুন করেছে, সেসব খুনির ছবি যে সমস্ত টেলিভিশন বা যে সমস্ত পত্রিকা প্রকাশ করবে, তা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার সময় বিরোধিতার জন্য তখন জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা হয়েছিল। এখন দ্বিতীয় স্বাধীনতার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শত শত ছাত্র-জনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

দুলু আরও বলেন, যে ভোটে খালেদা জিয়া অংশ নেবেন, যে ভোটে তারেক রহমান, ডা. জোবাইদা রহমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু অংশ নিতে পারবেন, সে ভোট বাংলাদেশে হবে। এ ভোটের জন্যই তো আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। খুব দ্রুত এ নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে। কিন্তু বর্তমান অন্তবর্তী সরকারের কাছে আমার ও নাটোরের জনগণের দাবি, সব হত্যা বিচার করতে হবে। গত ১৫ বছর আমাদের নেতা-কর্মীদের খুনি হাসিনা সরকারের যে সমস্ত সন্ত্রাসী এমপি-মন্ত্রী হত্যা করেছে তাদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন ও কাজী শাহ আলম, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক আল মামুন ও সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে