ক্ষমতাসীনরা আর্শিবাদপুষ্ট পরিবার সৃষ্টি করে অর্থ পাচার করছে : মঈন খান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১৭: ১১
ড. আবদুল মঈন খান। ফাইল ছবি

ক্ষমতাসীনরা নিজেদের ২২০টি আর্শিবাদপুষ্ট পরিবার সৃষ্টি করে বিদেশে অর্থ পাচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।আজ শুক্রবার (৮ মার্চ) সকালে এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।

মঈন খান বলেন, এই সরকার উন্নয়নের নামে পাকিস্তানে যেমন ২২টি পরিবার সৃষ্ট হয়েছিলো আজকে আওয়ামী লীগ সরকার দেশে একটি অলিগার্কির মাধ্যমে তাদের আর্শিবাদপুষ্ট ২২০টি পরিবার তৈরি করে এদেশের সমস্ত সম্পদ কুক্ষিগত করে নিয়েছে এবং সেই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে।উন্নয়নের নামে, মেগা উন্নয়নের নামে তারা করছে মেগা দুর্ণীতি। ফলে দেশের অর্থনীতি ধবংসের পথে। এদেশে জিনিসপত্রের দাম আকাশচুম্বি।

বিশ্ব নারী দিবসে পোশাকখাতের নারী শ্রমিকদের অবস্থা তুলে ধরে মঈন খান বলেন, ‘‘বাংলাদেশের শ্রমিক সমাজ বিশেষ করে আজ নারী দিবসে উল্লেখ করতে হয় বাংলাদেশের নারী শ্রমিকেরা মাথার ঘাম পায়ে ফেলে তারা পোশাক শিল্পকে বিশ্বের সর্বোচ্চ জায়গায় নিয়ে গিয়েছে। আজকে সারা বিশ্বে বাংলাদেশ পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে।”

‘‘অথচ দূঃখের সঙ্গে বলতে হয়, আজকে সেই লক্ষ লক্ষ নারী শ্রমিকরা যাদের অবদানের কারণে বাংলাদেশের এই সরকার বৈদেশিক মুদ্রা তথা উন্নয়নের বড়াই করে থাকে আজকে সেই নারী সমাজ বঞ্চিত আজকে বিশ্ব নারী দিবসে বিএনপি সেই কথা নতুন করে উচ্চারণ করছে।”

সকাল সাড়ে ১০টায় জাতীয়তাবাদী ছাত্র দলের নবগঠিত কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে মঈন খান শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতও হয়।

এক প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘‘ একটা মিথ্যা বানোয়াট মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে বছরের পর বছর তারা কারাবন্দি করেছে। এই সরকার গণতন্ত্রকে ভয় পায়। যেহেতু বিএনপি গণতন্ত্রের কথা বলে সেজন্য তারা গণতন্ত্রকে ভয় পায়, বিএনপি চেয়ারপারসনকে ভয় পায়,বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভয় পায় এবং সেজন্য বেগম খালেদা জিয়াকে শুধু কারারুদ্ধ করে রাখে নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফেরার পথে তারা মিথ্যা মামলা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।”

এই সময়ে ছাত্র দলের সাবেক নেতাদের মধ্যে আসাদুজ্জামান রিপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, মোনায়েম মুন্না, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমূখ নেতারা ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে