সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চার মাস পরে আগামী ৫ মে লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে ঢাকা ও সিলেটে বিএনপি বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে।

বিমান বাংলাদেশের ফ্লাইটটি (বিজি-২০২) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে উড়াল দেবে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। সূচি অনুযায়ী পৌনে ১০ ঘণ্টা পর সোমবার সকাল ৯টা ৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা সেটি। সেখানে এক ঘণ্টা বিরতির পর ফ্লাইটটি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে সকাল ১০টা ৫০ মিনিটে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও মহানগর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের পূণ্যভূমি হয়ে তিনি আসছেন সেজন্য বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মনে প্রাণ সঞ্চার হয়েছে। নেত্রীর সঙ্গে দেখা হবে কি না সেটা নির্ভর করছে তার অনুমতির ওপর। এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তার ফেরার মুহূর্তকে আরও আনন্দময় করতে সবাইকে বিমানবন্দরের সামনে জড়ো হতে বলা হয়েছে। মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা ওসমানী বিমানবন্দরের বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থান করে নেত্রীকে শুভেচ্ছা জানাবেন, বলেন তারা।

নেতাদের কোনো প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন কি না জানতে চাইলে কাইয়ুম চৌধুরী বলেন, এখানে নিরাপত্তার ব্যাপার আছে। ম্যাডাম চিকিৎসা শেষে দেশে ফিরছেন তার শারীরিক অবস্থার বিষয়টা আছে। সব মিলিয়ে এখন কিছুই বলা যাচ্ছে না। আমরা শুধু আমাদের অনুভূতিটা প্রকাশ করতে বিমানবন্দরের বাইরে সমবেত হচ্ছি।

বিমানের সূচি ও সিলেটের বিএনপি নেতাদের তথ্য অনুযায়ীম বিমানের ফ্লাইটটি সিলেটের যাত্রীদের নামিয়ে ঢাকার উদ্দেশে ওসমানী বিমানবন্দর ত্যাগ করবে। এ সময় প্রায় ঘণ্টাখানেক খালেদা জিয়া বিমানেই অবস্থান করবেন।

খালেদা জিয়ার সঙ্গে আসছেন তার দুই পূত্রবধূ- তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

ঢাকায় দলীয় চেয়ারপারসনকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিয়ে আলোচনা করতে সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা মহানগরসহ অঙ্গসংগঠনগুলোর যৌথ সভা ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বলা হয়, খালেদা জিয়াকে বহনকারী বিমানের নিয়মিত ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বেলা ১১টার কাছাকাছি সময়ে। বিমানবন্দরের টারমাকে দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থেকে চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাবেন।

বিমানবন্দর থেকে গাড়িতে করে ৮ নং গেইট দিয়ে খালেদা জিয়ার গাড়িবহর গুলশানে বাসা উদ্দেশে রওনা হবে। বিমানবন্দর মোড় থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’ পর্যন্ত সড়কের দুইপাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে নেত্রীকে শুভেচ্ছা জানাবেন।

বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর এবং নিরাপত্তা সংক্রান্ত কমিটির সদস্য অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস দলের চেয়ারপারসনের নিরাপত্তাসহ অভ্যর্থনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করছেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে