ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

বাসস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাঁর দল ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

পতিত স্বৈরাচার ভারতের কাছ থেকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন,‘এ কারণে দেশের উত্তরাঞ্চলে তিস্তা পাড়ের পুরো এলাকা আজ মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতিসংঘের কাছে যাবে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।’

তারেক রহমান আজ মঙ্গলবার বিকেলে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’র উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আহুত ৪৮ ঘন্টার লাগাতার কর্মসূচির শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

লন্ডন থেকে ‘ভার্চুয়াল প্লাটফর্মে’ প্রদত্ত তাঁর এই বক্তব্য একই সাথে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা পাড়ের পৃথক ১১ টি স্থানে অয়োজিত সমাবেশে প্রচারা করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘উত্তরাঞ্চলের তিস্তা পাড়ের পানি বঞ্চিত মানুষ আজ সারা বিশ্বকে জানিয়ে দিতে চায়, ভারতের সঙ্গে বাংলাদেশের যে, ৫৪টি অভিন্ন নদী রযেছে, ওইসব নদীর পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি কারও করুণার বিষয় নয়। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য, বাংলাদেশের নাগরিকদের প্রাপ্য। অথচ আমরা কী দেখছি? আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। বাংলাদেশের মানুষকে বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষকে আজ আন্দোলন করতে হচ্ছে।’

শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, ৫ আগস্ট যে স্বৈরাচার দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে গেছে, সেই খুনি প্রায়ই বলতো ভারতকে যা দিয়েছি ভারত তা কোনোদিন ভুলতে পারবে না। আজ ভারত শেখ হাসিনাকে ঠিকই ভুলে যায়নি। ভারতের সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে, বাংলাদেশের আপামর মানুষের সাথে নয়।

তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দু’একজন জাতীয় নির্বাচন নিয়ে একেক রকম বক্তব্য দিচ্ছেন। সে কারণে আমাদের সতর্ক থাকতে হবে যেন ফ্যাসিবাদ আবার পুনরায় প্রতিষ্ঠিত না হয়। তাছাড়া, সরকার কোন হটকারী সিদ্ধান্ত যেন না নিতে পারে সে বিষয়েও আমাদের সতর্ক থাকতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আন্তজার্তিক আইনের বিধান অনুযায়ী তিস্তার পানি পাওয়া আমাদের অধিকার। প্রতিবেশি দেশের অপ্রতিবেশীসুলভ আচারণের কারণে আজ আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত। আজ ৫০ বছর হলো ফারাক্কায় আমাদের পানির অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ফলে তিস্তাসহ অনেক নদী এখন ধু-ধু বালুচর, এতে দেশে প্রতি বছর যেমন ৩/৪ বার বন্যা হয়, তেমনি কোটি কোটি টাকার ফসল বিনষ্ট হয়।’

‘গত ১৬ বছরে নদী কমিশনকে অকার্যকর করে রাখা হয়েছে প্রতিবেশী ভারতের স্বার্থে’-উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আমরাও প্রতিবেশী দেশের সাথে ভাল সম্পর্ক রাখতে চাই, তবে সেই সম্পর্ক হবে দেশের স্বার্থে। ভারত যদি আমাদের পানির ন্যায্য অধিকার না দেয় তাহলে দেশের সবাইকে সাথে নিয়ে বিকল্প ব্যবস্থা করবো এবং জাতিসংঘের কাছে যাবো।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে উত্তরাঞ্চলের লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা পাড়ের ১১টি পয়েন্টে দু’দিনব্যাপী ‘জনতার সমাবেশ’ কর্মসূচি পালন করে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ নামে একটি সংগঠন। এসব সমাবেশে লাখ-লাখ মানুষ অংশ গ্রহণ করেন।

‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’র প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। দুই দিনব্যাপী এ কর্মসূচি গতকাল শুরু হয়। সোমবার দুপুরে (১৭ ফেব্রুয়ারি) এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাঁচটি জেলায় পৃথক ১১ টি স্থানে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম, দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় পার্টি’র (জেপি) সভাপতি মোস্তফা জামাল হায়দার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে