প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির চলমান সরকার পতনের আন্দোলনে গত ২২ দিনে ১৫ জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ২৮ অক্টোবর থেকে চলমান আন্দোলনে গত ২২ দিনে বিএনপির ১৫ জন নেতার মৃত্যু হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় সারা দেশে ছয় সহস্রাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
দ্বাদশ ভোটের তফসিল ঘোষণার প্রতিবাদে ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন রোববার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৫১০ জন গ্রেফতার হয়েছেন। মামলা হয়েছে ১৮টি। এতে আসামি করা হয়েছে ২০৮৫ জনকে। আহত হয়েছেন শতাধিক এবং একজনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, গত ২৮ ও ২৯ জুলাই থেকে এ পর্যন্ত বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী মোট গ্রেপ্তার ১৬ হাজার ৭০১ জন, মোট মামলা ৭০৭টির অধিক। এসব মামলায় মোট আসামি ৫৯ হাজার ৬০৮ জন, মোট আহত ৬ হাজার ৩২৪ জনের অধীক নেতাকর্মী। এ সময়ে মোট মৃত্যু ১৫ জনের (সাংবাদিক ১ জন)।

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৪ দিন আগে
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৪ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৪ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৪ দিন আগে