প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী ১৯ ও ২০ নভেম্বর সারা দেশে সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল কর্মসূচির ডাক দিয়েছে বিরোধীদলগুলো।
বুধবার রাজধানীর পুরানা পল্টনে অবৈধ তফসিল আখ্যা দিয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
তিনি বলেন, আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য, দুঃশাসন, লুটপাট ও অর্থপাচার বন্ধে জনগন রাজপথে শান্তিপূর্ণ অহিংস কর্মসূচি পালন করছে এবং করবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল দেশপ্রেমিক জনগণ ও রাজনৈতিক দলগুলো প্রত্যাখান করেছে। কারণ, সরকারের আজ্ঞাবহ, দলদাস নির্বাচন কমিশন অবৈধ শেখ হাসিনাকে ক্ষমতা কুক্ষিগত করতে সিঁড়ি হিসেবে কাজ করছে। নির্বাচন কমিশন এখন জনগণের প্রতিপক্ষ হিসাবে নিজেদের দাঁড় করিয়েছে।
ইরান বলেন, ভোটারবিহীন শেখ হাসিনার সরকার আইন শৃঙ্খলাবাহিনী ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করেছে। তারা জনগণের ভয়ে দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় এসেছে। দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি রাজপথে নেমে আসায় পরিকল্পিতভাবে সহিংস ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে বিরোধী শক্তিকে প্রতিহত করতে চায়। আমরা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব। জনগণের অধিকার প্রতিষ্ঠা ছাড়া জনগণ ঘরে ফিরে যাবে না।

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৪ দিন আগে
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৪ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৪ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৪ দিন আগে