প্রতিবেদক, রাজনীতি ডটকম

সীমাহীন বাজার নৈরাজ্য ও দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছ বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর। বুধবার বেলা ১১টায় কারওয়ান বাজারে এ কর্মসূচি পালন করেন জোটের নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বাম গণতান্ত্রিক জোট নেতৃবৃন্দ বলেন, দুর্নীতি-লুটপাট ও অর্থপাচারের কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় পৌঁছেছে। যার অভিঘাতে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান বাজার পরিস্থিতিতে নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের পক্ষে খেয়েপরে বাঁচা দুষ্কর। এমনকি মধ্যবিত্ত মানুষ কোনোভাবেই খাদ্য ব্যয় কুলিয়ে উঠতে পারছে না।
নেতৃবৃন্দ বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় মাত্র কয়েকটি গোষ্ঠী একচেটিয়া বাজার সিন্ডিকেট করে সকল কিছুর মূল্য নিয়ন্ত্রণ করছে। সাধারণ মানুষের শ্রম ঘামে উপার্জিত অর্থ পকেট কেটে প্রতিদিন হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যাচ্ছে তারা। সরকার লোক দেখানো কিছু সংবাদ উপকরণ সরবরাহ সরবরাহ ভিন্ন কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। নেতৃবৃন্দ বাজার নৈরাজ্য ও লুটেরাদের পৃষ্ঠপোষক সরকারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগরের সমন্বয়ক তৈমুর খান অপুর সভাপতিত্বে ও সিপিপি নেতা সাদিকুর রহমান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটি সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা. হারুন উর রশিদ, বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগরের নেতা ডা. সাজেদুল হক রুবেল, খালিকুজ্জামান লিপন, ডা. জয়দ্বীপ ভট্টাচার্য, রুবেল সিকদার প্রমুখ।
বিক্ষোভে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবিকাকে সাধ্যের অতীতে পরিণত করেছে। তথাকথিত আকাশছোঁয়া উন্নয়নের বুলি মানুষের পেটে খাদ্যের জোগান দিতে পারছে না।
তারা আরো বলেন, বর্তমান সরকার একদিকে প্রচলিত ব্যবস্থা বহাল রেখে মুক্তবাজারের নামে সবকিছু বাজারের ওপরে ছেড়ে দিয়ে সিন্ডিকেট ও মজুতদার লুটেরাদের তোষণ করে চলেছে। অন্যদিকে ভোক্তা অধিকার প্রতিষ্ঠার নামে হম্বিতম্বি করে বাজার নিয়ন্ত্রণ করার লোক দেখানো চেষ্টা করে যাচ্ছে।
আগামী শনিবার, বিকেল ৪টায় মিরপুর ১০নং এলাকায় এবং ২৪ মার্চ সকাল ৯টায় শান্তিনগর বাজারের সামনে বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে এ সময় ঘোষণা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৫ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৬ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৭ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
২১ ঘণ্টা আগে